,

ইনবক্সে আটকে পড়া প্রেমের লিপিগুলোকে মুক্তি দিন

news-image

মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিম। দেশের মানুষের প্রতি আপনার যেমন ভালবাসা সেই ভালবাসার কমতি নেই আমাদেরও। পার্থক্য শুধু এই, আপনার ভালবাসাটা আকাশচুম্বি আর আমাদের ভালবাসাটা ভার্চুয়াল। আমাদের ছোট ছোট ভার্চুয়াল প্রেমগুলো আটকে গেছে ফেইসবুক পাতায়। আমাদের এস এম এসগুলো থেমে আছে ইনবক্সে। আমাদের অসমাপ্ত ভালবাসা দিন দিন শুকিয়ে যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে এলে আমাদের ভার্চুয়াল আড্ডাগুলো আর জমে ওঠে না। আপনি জানেন, জীবনের বাইরেও জীবন থাকে, বন্ধুত্বের বাইরেও বন্ধুত্ব, সম্পর্কের বাইরেও সম্পর্ক। নিয়মতান্ত্রিক জীবনের ভীড়ে সেই সম্পর্কগুলো মাঝে মাঝে চাপা পড়ে যায়। ফেসবুক বন্ধ থাকায় সেই চাপা পড়া সম্পর্কগুলো কিছুটা হলেও ভেসে উঠল। আপনি ফিরিয়ে দিয়েছেন সেই স্বাদ। তবে আর কত। জীবনের গ্রামার ভেঙ্গে তো আর বেশি দিন থাকা যায় না। ছোট ছোট অনুভূতিগুলো শেয়ার হয় না ফেইসবুক পাতায়। প্রিয়মানুষ, কাছের মানুষগুলোর ঝিলিক পড়া হাঁসিগুলো দেখতে পাই না খুব সহজে। রাগ অভিমানে জমে উঠে না রাত্রিগুলো।
এ আকুতি আমার একার নয়, এ হাহাকার আমি দেখেছি বন্ধুদের মনে, অফিসের কলিগদের মুখে, প্রিয় মানুষগুলোর চোখে। এ লেখা আমার নয়, এ লেখা সব লেখকেদের। এ লেখা সব ফেসবুক পাঠকদের। আপনি জানেন! ফেসবুক শুধু প্রেম, আড্ডার জন্যও নয়, অনেক মানবিক কাজের সহায় এ ফেসবুক। মানবিক কাজগুলো আটকা পড়ে গেছে। ‘ওপজেটিব’ ‘বি পজেটিব’ রক্ত লাগবে বলে হাহাকার ছুঁড়া হয় না। শীতার্তদের পাশে দাঁড়ান বলে মানবিক ডাক পড়ে না।
ফেসবুক বদৌলতে দূর প্রবাসের ভাইটাকেও মনে হয় আমার বুকের কাছেই বাস করে। তার দুঃখ আনন্দের কথাগুলোও আমাকে ভাবায় না অনেকদিন হল। প্রবাসের বন্ধুরাও রাত নেমে এলে কড়া নাড়ে না ফেসবুক দরজায়। একাকি নিঃসঙ্গ হয়ে যাচ্ছে জীবন। এ জ্যামের নগরিতে অনেক কাজেরই সহজ সমাধান ফেসবুক।
মিনিস্টার! কিছু অপদার্থ দেশদ্রোহীদের দোহাই দিয়ে আমাদের ভার্চুয়াল জীবনটাকে আর বন্দি করে রাখবেন না। আমরা যারা এ জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি আমাদের মুক্তি দিন। আর পারছি না। এবার খুলে দিন ফেসবুক।

আমাদের সময়.কম

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা