বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭০ হাজার ধর্মীয় নেতার সন্ত্রাসবিরোধী ফতোয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামের নামে যেকোনো সন্ত্রাসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন ৭০ হাজার মুসলমান ধর্মীয় নেতা। স্থানীয় সময় মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশে একটি ওরস অনুষ্ঠানে তাঁরা এ ফতোয়া দেন।

টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, উত্তরপ্রদেশের বেরেলিতে বিখ্যাত আলেম আহমেদ রেজা খানের সমাধিস্থলের (দরগাহ-ই-আলা হজরত) পাশে গত রোববার থেকে ওরস শুরু হয়। সেই ওরসে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসলমান। সেখান থেকেই ফতোয়া জারি করা হয়। এতে ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা, তালেবানকে ‘ইসলামপন্থী সংগঠন নয়’ বলে মন্তব্য করা হয়। এ সংগঠনগুলোর সদস্যরা ‘মুসলমান নয়’ বলেও ফতোয়ায় বলা হয়।

ফতোয়া জারি করা মুসলমান ধর্মীয় নেতাদের অন্যতম মুফতি মোহাম্মদ সলিম নূরী। গতকাল টিওআইকে তিনি বলেন, গত রোববার ওরস শুরু হওয়ার পর থেকেই দরগাহে আসা মুসলমানদের মধ্যে ফতোয়ার পক্ষে সমর্থনের ফরম বিলি করা হয়। তিন দিনে তাঁদের এ ফতোয়াকে সমর্থন করেছেন ১৫ লাখ মুসলমান।

দরগাহ আল হজরতের চেয়ারপারসন হজরত সুবহান রাজা খান বলেন, ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পর এ বছরের ওরসে ফতোয়া জারির সিদ্ধান্ত নেওয়া হয়। যাতে করে এটা স্পষ্ট হয়, মুসলমানরা সন্ত্রাসকে নিন্দা জানায়।

দরগাহর অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি মোহাম্মদ এহসান রাজা খান বলেন, ‘কোরআনে লেখা আছে, একজন নিরীহ লোককে হত্যা গোটা মানবজাতিকে হত্যার সমতুল্য।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে