বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক শর্তে রাজি প্রিয়াঙ্কা

news-image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু নিজের দেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সমান খ্যাতি অর্জন করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টিভি শো 'কোয়ান্টিকো' সিরিজে অভিনয় করে আলোচনার তুঙ্গে অবস্থান করছেন। এবার তিনি হলিউডের ছবিতে কাজ করার জন্যও ডাক পাচ্ছেন। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া এবার শর্ত জুড়ে দিয়েছেন। তা হলো পুরুষ সহকর্মীদের সমান পারিশ্রমিক পেলেই কাজ করবেন তিনি। অন্যথায় না। এ কথার পেছনে এ অভিনেত্রীর যুক্তি হলো_ একজন তারকাকে দিনে ১৬ ঘণ্টা পরিশ্রম করতে হয়। কারণ তার কাছে সফলতা কোনো অর্জন নয়। তিনি মনে করেন, সফলতা একটি চলমান প্রক্রিয়া। ক্রমাগত কাজ করে এর শিখরে পেঁৗছতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সেখানে তার অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি টাকা অর্জন করি এটি সত্যি। কিন্তু আমার কোনো পুরুষ সহকর্মীর সঙ্গে আমার তুলনা করবেন না। কারণ আমি পরিশ্রম করেই টাকা উপার্জন করি। দিনে ১৬ ঘণ্টা কাজ করতে হয়, এরই মধ্যে জন্মদিন বা দিওয়ালি, কোনোদিনই ছুটি নেই। তাই হলিউডে কাজ করার ক্ষেত্রে আমি সমান পারিশ্রমিক ছাড়া কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ হিন্দি ছবিতে আমি একজন তারকা।'

এ জাতীয় আরও খবর

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা