,

এখন শ্রোতাদের চাহিদা বদলে গেছে

news-image

ডলি সায়ন্তনী। দুই যুগেরও বেশি সময় ধরে গান করছেন। আজ রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনের সরাসরি আয়োজন 'মিউজিক ক্লাব' অনুষ্ঠানে গাইবেন তিনি। এ অনুষ্ঠান ও অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে ডলি সায়ন্তনী। দুই যুগেরও বেশি সময় ধরে গান করছেন। আজ রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনের সরাসরি আয়োজন 'মিউজিক ক্লাব' অনুষ্ঠানে গাইবেন তিনি। এ অনুষ্ঠান ও অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে 'মিউজিক ক্লাব'-এ আজ কোন গানগুলো গাইবেন?     
সরাসরি সম্প্রচার করা অনুষ্ঠানগুলোয় জনপ্রিয় গান ছাড়াও অনেকদিন গাওয়া হয়নি, তেমন কিছু গানেরও অনুরোধ আসে। কারণ এ ধরনের অনুষ্ঠানে দর্শক-শ্রোতা তাদের ভালোলাগার কথা সরাসরি জানাতে পারেন। সে কারণে লাইভ অনুষ্ঠানে দর্শক-শ্রোতার পছন্দকে প্রাধান্য দিই। আজ নিজের কিছু প্রিয় গানের পাশাপাশি দর্শকের পছন্দের গান গাইব।
কোনো নতুন গান শোনাবেন?
নতুন অ্যালবামের জন্য রেকর্ড করা দুটি গান গাওয়ার ইচ্ছা আছে। এখন শ্রোতাদের চাহিদা বদলে গেছে। ভক্তরা সবসময়ই নতুন কিছু চান। অনেকদিন থেকেই ভক্তরা নতুন গানের অনুরোধ করে আসছেন, তাদের কথা ভেবেই এবার অপ্রকাশিত গান শোনানোর পরিকল্পনা করেছি। 
সাত বছর কোনো অ্যালবাম প্রকাশ না করার কারণ?
বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অ্যালবাম প্রকাশনা থেকে হাত গুটিয়ে নিয়েছে। এজন্য নতুন কোনো আয়োজন করিনি। জানি, ভক্তরা সবসময় নতুন কিছু চান। কিন্তু তাদের জন্য কিছু করারও সুযোগ ছিল না। দুই বছর ধরে প্রকাশনার মাধ্যম বদলে গেছে। অ্যালবামের জায়গায় একক গান প্রকাশের রীতি শুরু হয়েছে। সে কারণে সাত বছরের বিরতি ভেঙে অ্যালবাম আয়োজন শুরু করেছি। ইতিমধ্যে নাজির মাহমুদ, আহমেদ রিজভীসহ আরও কয়েকজন গীতিকার-সুরকারের নতুন আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে উঠেছি। ভক্তদের বলব, আর ক'টা দিন অপেক্ষা করুন, শিগগিরই সাউন্ডটেক থেকে আমার একক অ্যালবামটি প্রকাশ পাবে।
আসিফের সঙ্গে দ্বৈত অ্যালবাম কবে প্রকাশ পাবে?
রেকর্ডিং শেষ। কয়েক দিনের মধ্যেই দ্বৈত অ্যালবামটি প্রকাশের সম্ভাবনা রয়েছে। এতে আমার এবং আসিফের চারটি দ্বৈত ও দুটি একক গান থাকবে। গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার সঙ্গীতায়োজক প্রীতম।
প্লেব্যাক করছেন না কেন?
আমি কিন্তু বলিনি আর প্লেব্যাক করব না। ভালো কাজের সুযোগ পেলে এখনও প্লেব্যাক করতে প্রস্তুত। বেশ কিছুদিন আগে 'লালচর' ছবিতে 'ছুঁয়ো না ছুঁয়ো না সই' শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলাম। সরকারি অনুদান পাওয়া কোনো ছবিতে এটাই আমার প্রথম গান। ফরিদ আহমেদের সুরে এ গানটি নিয়ে আমি আশাবাদী। এটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা