,

বেগম রোকেয়া দিবস আজ

news-image

আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৩ জন্ম ও ৮১তম মৃত্যুবার্ষিকী। নারীকে শিক্ষা ও ক্ষমতায়নের পথে নিয়ে আসার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাজধানী ও বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান আজ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। দিবসের প্রধান আয়োজন রোকেয়া পদক প্রদান করা হবে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। প্রধনমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন।

রংপুর নগরী থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ভারত উপমহাদেশের নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া। অধিকার বঞ্চিত, নারীদের আলোর দিশারী ছিলেন রোকেয়া।

দীর্ঘদিন রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দ উন্নয়ন বঞ্চিত থাকলেও এখন শিক্ষা, ক্ষুদ্র শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে অনেকটাই এগিয়েছে।

২০০১ সালে ৩ দশমিক ১৫ একর জমির উপর বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের উদ্বোধন হয়। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় এর নির্মাণ কাজ। এতে হতাশ এ অঞ্চলের মানুষ। আবারো কাজ শুরু করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বেগম রোকেয়ার আদর্শে এগিয়ে যাবে দেশের সকল নারী এ প্রত্যাশা সবার।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা