,

শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল বন্ধ

news-image

ঘন কুয়াশায় চলাচলের পথ দেখা না যাওয়ায় শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি পারাপার বন্ধ হয়।

ফেরি চলাচল বন্ধ হওয়ায় মধ্য পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে তিন শতাধিক যাত্রী ও দেড় শতাধিক যানবাহন নিয়ে নোঙর করেছে নয়টি ফেরি।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে গতকাল রাত থেকে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা যায়নি। সে জন্য কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়াঘাটে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ, ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা