,

ভারতের উত্তর প্রদেশের মানুষ ভাত না পেয়ে ঘাস খাচ্ছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের লালওয়াদি গ্রাম। দুর্ভিক্ষের কষাঘাতে জর্জরিত একটি গ্রামের নাম। ভাত না পেয়ে ঘাস খেয়ে কোনো রকমে দিন কাটাতে হচ্ছে এই গ্রামের বাসিন্দাদের। গ্রামের প্রসাদ নামের এক ব্যক্তি এনডিটিভিকে বলেন, আমরা সাধারণত গবাদিপশুকে ঘাস খাওয়াই। কিন্তু বর্তমানে এটি খাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই।

বুন্দেলখন্দের এই গ্রামে খরার কারণে তিনটি আবাদী ফসল নষ্ট হয়ে গেছে। ফলে এই গ্রামের বাসিন্দাদের দুর্বিষহ জীবন-যাপন করতে হচ্ছে। খেতে হচ্ছে ঘাস। পালংশাকের মত দেখতে লম্বা ওই ঘাস অনেকের কাছেই সেমাই নামে পরিচিত। হালকা পানি, তেল ও লবণ দিয়ে ঘাসগুলো সিদ্ধ করা হয়। এরপর এই ঘাস দিয়ে রুটি বানিয়ে বাচ্চাদের খেতে দেয়া হয়। 

গ্রামের বাসিন্দাদের এই দুর্ভোগের পেছনে রয়েছে পরিবেশ বিপর্যয়ের কারণে সৃষ্ট খরা। এছাড়া অনাবৃষ্টি ও খরার কারণেও গত দুই মৌসুমে তিনবার এই গ্রামের আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে।

এই গ্রামে খরার প্রভাব অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে। জমিতে আবাদ না হওয়ায় দিনে তিন বেলা খাবারের পরিবর্তে তারা এখন দুই বেলা খেয়ে থাকেন। খাবারের মানও অত্যন্ত নিম্ন। ঘাসের এই রুটি খাওয়ার মাধ্যমে তারা যে খাবারের চরম সংকটে পৌঁছে গেছেন সেই চিত্রই উঠে এসেছে।

চরম দুর্ভিক্ষের মধ্যে এই গ্রামের বাসিন্দারা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন। তারা বলেন, নতুন করে কোনো রেশন কার্ড পায়নি। শুধু বারবার শুনি কার্ড দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে