বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে প্রেমিকের সঙ্গে যা করলেন প্যারিস

news-image

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী প্যারিস হিলটন সব সময় অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন। তবে গত কয়েকদিন ধরেই তিনি ব্যস্ত সময় পার করছেন প্রেমিকের সঙ্গে। দীর্ঘ সময় ধরেই থমাস গ্রসের সঙ্গে সম্পর্ক চলে আসছে প্যারিসের। কিন্তু অনেক দিন ধরেই দেখা হচ্ছিল না তাদের।


অভিনয় ব্যস্ততার ফলেই এমনটা। তবে এবার অভিনয়ে বিরতি নিয়ে পরিকল্পনা করে প্রেমিকের সঙ্গে গোপন অভিসারে গেলেন প্যারিস। তাও একেবারে সুইজারল্যান্ড উড়াল দিয়ে। সেখানেই গত কয়েকদিন ধরে থাকছেন প্যারিস। শুধু তাই নয়, একসঙ্গে এ প্রথমবারের মতো গ্রসের সঙ্গে লিভ টুগেদার করছেন এ অভিনেত্রী। আর এ বিষয়টির মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন প্যারিস।


তবে প্যারিসের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রেমিকের সঙ্গে সুইজারল্যান্ডেই স্থায়ী হতে যাচ্ছেন প্যারিস। আর সেখানে এরই মধ্যে একটি বাড়ি কেনারও পরিকল্পনা করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই সেখানে স্থায়ী হবেন তিনি। এদিকে নিজেদের লিভ টুগেদার করার বিষয়টি বেশ সহজভাবেই মিডিয়াকে ব্যাখ্যা দিয়েছেন প্যারিস।


সম্প্রতি একটি মিডিয়াকে প্রেমিকের সঙ্গে সুইজারল্যান্ডে থাকার বিষয়টি ব্যাখ্যা দিতে গিয়ে প্যারিস বলেন, আমি গ্রসকে ভালোবাসি। সেও আমাকে ভালোবাসে। এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। সুইজারল্যান্ডে আমরা একটি সুন্দর সময় কাটাচ্ছি। আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করছি অন্যরকমভাবে। এটাকে যদি কেউ বাঁকা চোখে দেখতে চায় দেখতে পারে। আমি এর পরোয়া করি না। আমরা এভাবেই থাকতে চাই।