,

সম্ভাব্য প্রার্থী হিলারির নির্বাচনী তহবিল যোগাবে বাফেট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন। নির্বাচন যুদ্ধের জন্য প্রয়োজনীয় তহবিল জোগাড়ে আগামী সপ্তাহে নেব্রাস্কার রাজধানী ওমাহায় যাবেন তিনি। এ সময় তারকা বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তার সঙ্গে থেকে তহবিল সংগ্রহ কার্যক্রমে সহায়তা করবেন বলে জানা গেছে। খবর ব্লুমবার্গ।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রতিনিধিদের বাছাইয়ে আগামী ৫ মার্চ ওমাহায় চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে সামনে রেখেই ১৬ ডিসেম্বর ওমাহা যাবেন হিলারি ক্লিনটন। সেখানে তিনি তৃণমূল পর্যায়ের একটি সমাবেশে বক্তৃতার পাশাপাশি নির্বাচনের জন্য তহবিল জোগাড় করবেন। বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন বাফেট সচরাচর নিজের শহর ওমাহাতেই থাকেন।


এর মধ্যে বাফেটের সঙ্গে তহবিল সংগ্রহকারীদের টিকিট দেয়া হবে ১৬ ডিসেম্বর সকালে। এ টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০০ ডলার। আর বাফেট ও হিলারির সঙ্গে ছবি তুলতে চাইলে ২ হাজার ৭০০ ডলার গুনতে হবে। যারা ২৭ হাজার অথবা আরো বেশি তহবিল সংগ্রহ করতে পারবেন তারা বাফেট-হিলারির সঙ্গে অভ্যর্থনায় অংশ নেয়ার সুযোগ পাবেন।


কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্পদশালী ওয়ারেন বাফেটকে ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে। চলতি বছরের শুরুর দিকে বাফেট বলেছিলেন, দেশের সমৃদ্ধিতে সবারই অংশগ্রহণ থাকা উচিত— এ বিষয়টিতে আমি ও সে (হিলারি) একই রকম মনোভাব পোষণ করছি। আমি মনে করি, দেশকে নের্তৃত্বের জায়গায় ধরে রাখবে এমন নীতিমালা বাস্তবায়নে হিলারি খুবই কঠোর পরিশ্রম করতে পারবেন।


২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তহবিল সংগ্রহে সেদিনের সিনেটর বারাক ওবামাকে সহায়তা করেছিলেন বাফেট। সেবারও নিজের অর্থ ব্যয়ের পাশাপাশি তিনি ওবামার সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। ২০১২ সালে প্রেসিডেন্ট ওবামা যখন আবারো নির্বাচনী দৌড়ে অংশ নেন, তখনও পাশে ছিলেন বাফেট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে