,

মিয়ানমারের ১২ ট্রলারসহ ৯২ জেলে আটক

news-image

কক্সবাজার : টেকনাফের সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১২টি মাছ ধরার ট্রলারসহ ৯২ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী।

মঙ্গলবার দুপুর ২টার দিকে টেকনাফের সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে ট্রলারসহ তাদের আটক করা হয়।

নৌ-বাহিনীর সেন্টমার্টিন ফরওয়ার্ড বেস স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এসএম সাইফুল আলম কিবরিয়া জানান, নৌ-বাহিনীর সদস্যরা বিএন ধলেশ্বরী জাহাজে করে নিয়মিত টহল দেয়ার সময় সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মিয়ানমারের কিছু ট্রলারকে মাছ ধরতে দেখতে পায়। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এসব ট্রলারসহ ৯২ জন মাঝি-মাল্লাকে আটক করা হয়। এসময় ট্রলারে থাকা জাল ও সংগ্রহ করা মাছ জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট এস.এম সাইফুল আলম কিবরিয়া জানান, গভীর সাগরে আটক মিয়ানমারের এসব জেলেদের ট্রলারসহ টেকনাফ নিয়ে আসা হচ্ছে। এদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা