,

বেনজির হলো মানুষ খেকো: খালেদা (ভিডিও)

news-image

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদকে মানুষ খেকো উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গত তিনদিন আগে মেহেরপুরে দু’জনকে গুলি করে ক্রসফায়ার করে হত্যা করা হয়েছে। আর এসব কাজ করছে পুলিশ ও ছাত্রলীগ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিএনপি’র গুলশান কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে আলোচনাকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।
খালেদা জিয়া বলেন, আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে দোষ দিব না। কারণ তারা চায় এসব কাজ না করতে। কিন্তু তাদের এসব কাজ করতে বাধ্য করা হচ্ছে। কারণ তারা নিজের দেশে নিজের ভাই-বোনদের মারছে। একদিকে নিজের দেশে মানুষের হাতে মরছে আমাদের ছেলে-পেলেরা। অন্যদিকে সীমান্তেও আমাদের জনগণকে হত্যা করা হচ্ছে। সীমান্তে অনেক হত্যা হচ্ছে কিন্তু এর কোনো প্রতিবাদ নেই।
পৌর নির্বাচনের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এ নির্বাচন হচ্ছে লোক দেখানো এবং প্রহসনের নির্বাচন। সিটি করপোরেশন নির্বাচনে যে অবস্থা হয়েছে ঠিক এ নির্বাচনেও একই অবস্থা দাঁড়িয়েছে। কারণ ভোটের আগেই আমাদের লোকদেরকে গণহারে গ্রেফতার করা হচ্ছে। যাতে তারা কাজ করতে না পারে। আর এসব কাজে জড়িত ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ।
পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরে বিএনপির এই নেত্রী বলেন, নির্বাচন কমিশনের উপর আমরা ভরসা করতে পারি না। কারণ তাদের তারা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি না।
দেশের বিনিয়োগের কথা তুলে ধরে খালেদা বলেন, দেশে আজ বিদেশিরা বিনিয়োগ করছে না। কারণ তারা এদেশে বিনিয়োগ করতে ভয় পায়।
দেশের বিনিয়োগের কথা তুলে ধরে খালেদা বলেন, দেশে আজ বিদেশিরা বিনিয়োগ করছে না। কারণ তারা এদেশে বিনিয়োগ করতে ভয় পায়।
তিনি আরো বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের দখলে। এগুলো তারা দখল করে সন্ত্রাসী-মাস্তানী চালাচ্ছে। যারা কোনো দল করছে না তাদের হল থেকে বের করে দিচ্ছে। কিন্তু এটি কোনো রাজনীতি নয়।
দেশবাসীকে জেগে ওঠার আহবান জানিয়ে খালেদা বলেন, দেশবাসীকে আমি জেগে ওঠার আহবান জানাচ্ছি। আপনারা আর কত সন্তান হারা হবেন। আর কত নিজের ভাইবোন হারাবেন।

আমাদের সময়.কম

https://www.youtube.com/watch?v=3XuuMF04NPo

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা