,

ইন্টারনেট চিরতরে বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প

news-image

রিপাবিলকান দল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ইন্টারনেট চিরতরে বন্ধ করে দেওয়ার আহবান জানিয়েছেন। শিশুরা যেন ইন্টারনেট ব্যবহার করতে না পারে সে জন্যই তার এই আহবান। এ বিষয়ে তিনি বিল গেটসকেও অনুরোধ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থীতার দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প বলেন, ‘আমাদের সম্ভবত এখনই ইন্টারনেট নিয়ে কিছু একটা করতে হবে। কারণ ইন্টারনেট ব্যবহার করে লোককে বিপ্লবী বানিয়ে ফেলা হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি বিল গেটস এর সঙ্গে সাক্ষাত করবেন বলেও জানান ট্রাম্প। ওই একই নির্বাচনী প্রচারণা সভায় ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়ার এবং ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর প্রভাব-প্রতিপত্তি ঠেকাতে একটি খসড়া পরিকল্পনা হাজির করেন।


ট্রাম্প বলেন, আমেরিকার শিশুরা ‘ইন্টারনেট ব্যবহার করে অকালে পেকে যাচ্ছে। এবং অল্প বয়সেই তারা মাস্টার-মাইন্ড হয়ে উঠতে চাচ্ছে’। তিনি বলেন, ‘ইন্টারনেটের কারণে আমরা প্রচুর লোককে হারাচ্ছি। বিষয়টি নিয়ে আমাদেরকে বিল গেটস এর সঙ্গে কথা বলতে হবে। এছাড়া বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলতে হবে ঠিক কী ঘটছে তা বুঝার জন্য’।
ট্রাম্প বলেন, ‘আমাদেরকে হয়তো কোনো না কোনো উপায়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ব্যাপারে কথা বলতে হবে। এতে হয়তো অনেকে ‘বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা’ বলে চিত্কার করবে। কিন্তু এরা হল নির্বোধ লোক’। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা