,

ছোট টার্গেটে বড় হার চিটাগংয়ের

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ দুটি ম্যাচ জিততে পারলে শেষ চারে যাওয়ার ক্ষীণ আশা ছিল চিটাগং ভাইকিংসের। কিন্তু মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের নবম ম্যাচে ঢাকা ডায়নামাইটস এর কাছে ৪৫ রানের ব্যবধানে হেরে শেষ আশাটুকুও শেষ হয়ে গিয়েছে চিটাগংয়ের। অন্যদিকে জয়ের ফলে শেষ চারে খেলার সম্ভাবনা আরো জোরালো হয়েছে ঢাকার।

মঙ্গলবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে ১৬.৫ ওভারে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় চিটাগংয়ের ইনিংস। ফলে ৪৫ রানের দারুণ এক জয় পায় ঢাকা। ব্যাট হাতে চিটাগংয়ের ওমর আকমল সর্বোচ্চ ১৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন বিলাওল ভাটি। আর ১০ রান আসে ইলিয়াস সানীর ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।
 

বল হাতে ঢাকার মোশাররফ হোসেন রুবেল ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ইয়াসির শাহ ও আবুল হাসান ১টি করে উইকেট নেন। একটি রান আউট ও অন্যটি রিটায়ার্ড আউট।
 

এর আগে, মঙ্গলবার মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা। দলীয় ১৩ রানে দাঁড়িয়েই ফিরে যান ইয়াসির শাহ (৩) ও সৈকত আলী (১০)। দুটি উইকেটই চিটাগংয়ের পেসার শফিউল ইসলামের।
 
এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা মোহাম্মদ হাফিজও সুবিধা করতে পারেননি। মাত্র ১ রান করেই আউট হন মোহাম্মদ আমিরের বলে। সেই আমির, যার সঙ্গে একই দলে খেলার ব্যাপারে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন হাফিজ।
 
শুরুতেই তিন উইকেট হারানোর পর নাসির হোসেন ও কুমার সাঙ্গাকারা মিলে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তবে নাসিরকে (১০) ফিরিয়ে ২১ রানের জুটি ভাঙেন বিলিওয়াল ভাট্টি।
 
নাসির ফিরে গেলেও পঞ্চম মোসাদ্দেক হোসেনকে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন সাঙ্গাকারা। তবে পর পর দুই বলে সাঙ্গাকারা ও মোসাদ্দেককে ফিরিয়ে দেন শফিউল। ঢাকা অধিনায়ক সাঙ্গাকারার ব্যাট থেকে আসে ৩৮ রান। তার ২৬ বলের ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছক্কার মার। আর মোসাদ্দেক করেন ২৪ রান।
 
শেষ দিকে ম্যালকম ওয়ালারের ১০ বলে ১৯ রানের ছোট্ট ঝোড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১২১রান করতে পারে ঢাকা।
 
চিটাগংয়ের পক্ষে শফিউল ইসলাম ও মোহাম্মদ আমির ৩টি করে উইকেট নেন।
 
৭ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। অন্যদিকে ৮ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে চিটাগং ভাইকিংস। শেষ চারে স্থান করে নিতে আজকের ম্যাচটি ঢাকার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে চিটাগংয়ের জন্য মহাগুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে