,

এইচআইভি ভাইরাস মারবে কনডম

news-image

স্বাস্থ্য ডেস্ক : অনেকেরই কনডম ব্যবহারে চরম অনীহা থাকে। অনেকেরই আবার অ্যালার্জি হয় ল্যাটেক্সে। আবার বহু ক্ষেত্রে ফেটেও যায় কনডোম। এইসব কিছুর জেরে একদিকে যেমন বাড়ে অবাঞ্ছিত গর্ভধারণের সম্ভাবনা, তেমনই বাড়ে এইডসের মত ভয়ানক যৌন রোগের সম্ভাবনা। এই সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন বিজ্ঞানীরা। তাঁরা এখন এমন এক কনডোম তৈরি করার পথে যেটি একসঙ্গে এই সব সমস্যার সমাধান করতে সক্ষম বলে দাবি।

টেক্সাস এ অ্যান্ড এম হেল্থ সায়ন্সের গবেষকরা এখন ব্যস্ত সেই হাইড্রোজেল কনডোম তৈরির কাজে। হাইড্রোজেলের মূল উপাদান জল। কনট্যাক্ট লেন্স তৈরিতে ব্যপকভাবে ব্যবহৃত হয় এই জেল।

টেক্সাস এ অ্যান্ড এম হেল্থ সায়ন্সের অ্যাসিসট্যান্ট প্রফেসর মহুয়া চৌধুরী জানিয়েছেন, এই কনডোম একদিকে যেমন যৌনতৃপ্তি বাড়াবে অন্যদিকে আটকাবে এইচআইভি ভাইরাসের সংক্রমণ। সঙ্গমের সময় কনডোম ফেটে গেলে এর মধ্যে থাকা বিশেষ অ্যান্টি-অক্সিড্যান্টের এইচআইভি ভাইরাসকে মেরে ফেলার ক্ষমতা রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।

হু-র তথ্য বলছে, এই মুহূর্তে পৃথিবীতে অন্তত ৩ কোটি ৭০ লক্ষ মানুষ শরীরে এইচআইভি ভাইরাস বহন করছেন। সম্প্রতি ২০ লক্ষ নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে।অসুরক্ষিত যৌন জীবন এই মারণ রোগ ছড়ানোর মূল কারণ।

এইডসের মোকাবিলার রাস্তা অনুসন্ধান এখন সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের অন্যতম চিন্তার কারণ। হাইড্রোজেল কনডোম বাজারে চলে এলে এই রোগ মোকাবিলার পথ অনেকটাই মসৃণ হবে বলে বিজ্ঞানীদের দৃঢ় বিশ্বাস।সূত্র-এবিপি

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা