,

নদীতে জাল ফেলে মাছ নয়, উঠলো ইউরো!

news-image

অস্ট্রিয়ার ভিয়েনায় দানিউব নদীতে এক ঝাক মাছের মতো ভাসছিলো ইউরোর চকচকে বেশকিছু ব্যাঙ্ক নোট। অল্প বয়সী এক ছেলে তখন ওই নোটগুলো দেখতে পেয়ে জালের সাহায্যে নদী থেকে সেগুলো তুলে আনে। একশো বা দুশো নয়, গুণে দেখা গেলো ওই ব্যাঙ্ক নোটের মূল্য এক লাখ ইউরোরও বেশি।


হায়রে কপাল, ছেলেটির জন্যে তখনও শিকে ছেড়েনি। স্থানীয় একটি পত্রিকা বলছে, নদীর পার দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন লোক প্রথমে মনে করেছিলো ছেলেটি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে।তখন তারা পুলিশকে খবর দেয়। বিধিবাম! ছেলেটি যখন ব্যাঙ্ক নোটগুলো বগলদাবা করে তীরে এসে পৌঁছায় ততোক্ষণে সেখানে এসে হাজির হয় পুলিশ।তারপর সেই টাকা চলে যায় পুলিশের হাতে।


কিন্তু টাকার ব্যাপারে ছেলেটি দমে যায়নি এখনও।পুলিশের কাছে সে ওই টাকার ভাগ চাইছে। কারণ সে দাবি করছে যে নদীতে ঝাপ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সে এই টাকা উদ্ধার করেছে। অস্ট্রিয়ায় সাধারণত কেউ যদি অর্থ খুঁজে পান তারপর সেটা পুলিশের কাছে জমা দেন তাহলে তাকে ওই অর্থের ৫ থেকে ১০ ভাগ দেওয়া হয়ে থাকে। পুলিশ বলছে, এক বছরের মধ্যে যদি টাকার মালিককে খুঁজে না পাওয়া যায় তাহলে শেষ পর্যন্ত পুরোটা টাকাই এই ছেলেটিকে দিয়ে দেওয়া হবে।


পুলিশ এখন এই রহস্য খুঁজে বের করার চেষ্টা করছে যে এত্তো ইউরো নদীতে আসলো কিভাবে? প্রথমে তারা ভেবেছিলেন জাল নোট। কিন্তু পরে তারা পরীক্ষা করে দেখেছেন নোটগুলো আসল। পুলিশের একজন মুখপাত্র বলছেন, কোনো অপরাধের সাথে তারা এখনও এই টাকার সংযোগ খুঁজে পাচ্ছেন না। সূত্র : বিবিসি
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা