,

চীনে দুই ভবনের অংশ জোড়া দিয়ে অদ্ভূত স্থাপত্য

news-image

চীনে পৃথিবীর অনেক দেশেরই বিখ্যাত স্থাপত্যকীর্তি বা ভবনের হুবহু নকল তৈরির একটা ঝোঁক আছে।
মিশরের পিরামিডের পাশের স্ফিংক্স, লন্ডনের টাওয়ার ব্রিজ, অস্ট্রিয়ান আলপাইন গ্রাম হালস্টাটান্ড, ইতালির ভেনিস শহরের চীনা সংস্করণ – এরকম অনেক হুবহু নকল তৈরি হয়েছে চীনের নানা শহরে। বেশ দর্শকও টানে এগুলো। তবে সবশেষ এ তালিকায় যা যোগ হয়েছে তা খুবই বিচিত্র।


চীনের উত্তরের শি জিয়াঝুয়াং শহরে তৈরি হয়েছে একটি অদ্ভূত ভবন – যা দেখে মনে হবে দুটি ভবনের দুটি টুকরোকে যেন একসাথে জোড়া দেয়া হয়েছে। এই ভবনটির এক অংশ বেজিংএর বিখ্যাত টেম্পল অব হেভেনের আদলে, আর অপর অংশ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের স্টেট ক্যাপিটল বা কংগ্রেস ভবনের আদলে। পুরো ভবনটি চারতলা সমান উঁচু।
বেজিং-ওয়াশিংটন হাইব্রিড এই ভবনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। একজন বলেছেন, এটা একটা সৃষ্টিশীল নিরীক্ষা । আরেকজনের মতে, এটি চীন -মার্কিন বন্ধুত্বের প্রতীক। অপর আরেকজন মন্তব্য করেছেন, এটি হচ্ছে দুই ডিজাইনারের ঝগড়ার পরিণতি। সূত্র : বিবিসি
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে