,

এক গানে সাত পোশাক

news-image

 

এক গানের দৃশ্যধারণের জন্য সাতবার পোশাক বদল করলেন নায়িকা অপু বিশ্বাস। শনিবার এফডিসিতে গানটির দৃশ্যধারণ করা হয়। গানটি থাকছে বুলবুল বিশ্বাসের 'রাজনীতি' ছবিতে। কবির বকুলের লেখা ও হাবিব ওয়াহিদের সুর-সঙ্গীতে গানটির কথা এমন_ 'ও আকাশ বলে দেনারে প্রেমে পড়েছে মন'। গানটিতে কণ্ঠ দিয়েছেন খেয়া। পোশাক বদল প্রসঙ্গে অপু বলেন, 'এর আগে কখনই একটি গানের জন্য এত বার পোশাক বদল করা হয়নি। গানের প্রয়োজনেই এবার সে কাজটি আমাকে করতে হয়েছে। গানটি একটি আনন্দের গান। প্রেমে পড়ার পর নায়িকা গানটি গায়। গানের মধ্য দিয়ে আনন্দের বার্তাটিকে ফুটিয়ে তোলা হয়েছে। তাই গানটি প্রাণবন্ত করার জন্য একাধিক পোশাক ব্যবহার করা হয়েছে।' ছবির পরিচালক বুলবুল বিশ্বাস জানান, গানটির আবহ পুরান ঢাকার একটি মহল্লা। তাই এফডিসির আট নম্বর ফ্লোর ও প্রশাসনিক ভবনের মাঝখানে ফাঁকা জায়গাটাকে পুরান ঢাকার একটি মহল্লার আদলে তৈরি করা হয়েছে। সেখানেই এর দৃশ্যধারণ করা হয়। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে