,

সিরিয়ায় মার্কিন জোটের হামলায় ‘২৬ বেসামরিক’ নিহত

news-image

সিরিয়ার একটি গ্রামে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় শিশুসহ অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক পর্যবক্ষেক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে মঙ্গলবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 
জোটের বিমান হামলায় সিরিয়ার সেনা নিহতের পর বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাটি ঘটলো। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত এলাকায় গত এক বছরেরও বেশি সময় ধরে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন জোট। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, উত্তর-পূর্বাঞ্চলীয় সিরিয়ার আল-খান গ্রামে সোমবার যে বিমান হামলা চালানো হয়েছে তাতে বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। 
গ্রুপটির রামি আবদেল রহমান বলেন, 'আল-খান গ্রামটি আইএসের নিয়ন্ত্রণে রয়েছে, তবে তা কেবল গ্রামটির উপকন্ঠে। ফলে নিহত সকলেই বেসামরিক নাগরিক।' তিনি আরও বলেন, 'নিহতদের মধ্যে অন্তত সাতজন শিশু ও চারজন নারী রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অনেকেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে।'
 
মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর একজন মুখপাত্র জানান, অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য তার কাছে নেই। তবে বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনার একদিন আগে জোট বাহিনীর বিমান হামলায় দেশটির ৩ সেনা নিহত ও ১৩ জন আহত। এতে চাপের মুখে পড়ে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের কাছে দেয়া এক চিঠিতে এ হামলার নিন্দা জানিয়েছে। 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১