বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৪ টি-২০ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!

news-image

এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে টি-২০ বিশ্বকাপ আয়োজনের চিন্তা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রশ্ন উঠেছে ফুটবল, বেসবল আর রাগবির দেশে হঠাৎ কেন ক্রিকেট আয়োজন? 
উত্তরে অবশ্য খেলাটিকে আরও বেশি মানুষের কাছে পৌছে দেওয়া এবং ক্রিকেটের বিশ্বায়নের কথাই বলছে আইসিসি। এর বাইরে বাণিজ্যের বিষয়টি যে তাদের মাথায় নেই এমন নয়। ক্রিকেটের টেলিভিশন সত্ত্ব বিক্রি করে যুক্তরাষ্ট্রে প্রচুর আয়ের সম্ভাবনার বিষয়টিও আগ্রহী করেছে আইসিসি কর্মকর্তাদের।
 
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেল ক্রিকেট অল স্টার সিরিজ। শচিন টেন্ডুলকার, ওয়াশিম আকরাম, শেন ওয়ার্ন, ব্রায়ান লারাদের মতো সাবেক ক্রিকেট লিজেন্ডদের নিয়ে আয়োজিত ওই টি-২০ সিরিজে আমেরিকানদের 'ব্যাপক আগ্রহ' লক্ষ্য করেছে আইসিসি। এশীয়দের পাশাপাশি ম্যাচগুলো দেখার জন্য মাঠে এসেছিলেন প্রচুর মার্কিন। এছাড়া সম্প্রতি ওয়ানডে ক্রিকেট দেখার জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে গমন বেড়েছে মার্কিনিদের। এসব বিষয় বিবেচনায় নিয়েই আটলান্টিকের ওপারে ক্রিকেট আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার অস্ট্রেলিয়ার 'সিডনি ডেইলি টেলিগ্রাফ' পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের মাটিতে টি-২০ বিশ্বকাপ আয়োজনে ২০২৪ সালকে সম্ভাব্য বছর হিসেবে উল্লেখ করেছে পত্রিকাটি। আইসিসির 'গ্লোবাল ডেভেলপমেন্ট' বিভাগের প্রধান টিম অ্যান্ডারসন এ বিষয়ে তাদের চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন।
 
আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করার ব্যাপারে আশাবাদী অ্যান্ডারসন বলেন, 'যদি চলমান ধারা বজায় থাকলে হয়তো পরবর্তী দশকেই যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ দেখব। আমাদের পূর্ণ সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রে বড় টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে আছে। আমরা মনে করি যুক্তরাষ্ট্রে ক্রিকেট আয়োজন চিন্তাটি অসাধারণ। যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করার বিষয়টি আমরা মধ্যমেয়াদী লক্ষ্য হিসেবে নিয়েছি।'
 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়ানডে আয়োজনের মতো একটি স্টেডিয়াম রয়েছে উল্লেখকরে অ্যান্ডারসন আরও বলেন, 'পরবর্তী এক থেকে দেড় বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রে আইসিসির পূর্ণ সদস্য দেশের ওয়ানডে খেলার সম্ভাবনা রয়েছে।' এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার চিন্তা রয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির।
 
উল্লেখ্য, ২০১৬ সালের বিশ্বকাপ টি-২০ বিশ্বকাপ ভারতে এবং ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। সূত্র: এএফপি

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান