,

সিরিয়ায় হামলার কথা অস্বীকার মার্কিনীদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্বদিকে দিয়ের আল জোর প্রদেশে কয়েক দফা বিমান হামলায় ৩ জন সিরীয় সেনা নিহত হওয়ার পর সিরিয়ার সরকার মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীকে এই হামলার জন্য দোষারোপ করেন, তবে মার্কিনীরা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। কিন্তু যদি নিশ্চিত হওয়া যায় তাহলে এটা হবে সিরীয় বাহিনীর উপর মার্কিন যৌথ বাহিনীর প্রথম আঘাত।

সোমবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস গ্রুপ জানিয়েছে, দিয়ের আল জোর প্রদেশের আয়াশ শহরের সায়েক সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন জোট বিমান। এতে ৪ সেনা নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছেন বলে তারা জানান।

সিরিয়ার আকাশে এখন হামলা চালাচ্ছে অনেকগুলো দেশের বিমান বাহিনী যে কারণে এই মুহূর্তে নিশ্চিত করে বলা খুবই কঠিন যে ঠিক কারা এই হামলা করেছিল।  

সিরিয়ার বেশিরভাগ অংশ এখন ইসলামিক স্টেটের জঙ্গিদের দখলে এবং পূর্বদিকের প্রদেশগুলোতে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। একদিকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমানবাহিনীও সেখানে তৎপর এবং সেইসাথে গত সেপ্টেম্বর মাস থেকে যুক্ত হয়েছে রুশ মিত্র বাহিনী।     

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন ৪টি জঙ্গি বিমান সিরিয়ার সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং এতে করে ৩ জন সেনা নিহত ও ১৩ জন আহত হন। ঘটনার পরে মন্ত্রণালয় থেকে জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনী কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইমেইলে জানিয়েছেন, তারা রবিবার সিরিয়ার আল জোর প্রদেশে মোট ৪টি হামলা চালিয়েছেন এবং প্রত্যেকটিই আয়াশ শহর থেকে ৫৫ কিমি দূরে। এসময় তারা কোনো গাড়ি কিংবা ব্যক্তিগত লক্ষ্যে হামলা করেননি এবং সিরীয় কোন সৈনিক তাদের হামলা স্থলে ছিলেন না।        

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা