,

রাজধানীতে বাস চাপায় প্রাণ গেল তিনজনের

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণ কমলাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ফুটপাতে উঠে গেলে ওই বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি। 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে ও অপরজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।     

দুর্ঘটনার পর মোট তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওই তিনজনের বাকি দুজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- জসিম (৩০) ও হাজেরা বেগম (৩৫)।

রাত পৌনে ১০টার দিকে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম স্থানীয় একটি হাসপাতালে দুজনের নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন। তবে নিহত-আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। শাহ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।  

সায়েদাবাদ-গাজীপুর রুটে চলাচলকারী বলাকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী-রিকশা আরোহীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।  

গতকাল রাতেও যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুসহ দুজন নিহত হয়। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা