বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে অধিনায়ক মাশরাফি!

news-image

স্পোর্টস ডেস্ক : বাধ্য হয়েই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা! বরিশাল বুলসের বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে মাশরাফি নিজে যেভাবে কথা বললেন, তাতেই বোঝা যাচ্ছে, বাধ্য হয়েই নেতৃত্ব চালিয়ে যেতে হচ্ছে তাকে। তবে, এটা ঠিক, মালিক পক্ষের চাওয়ার বিষয়টি থাকলেও, তারা কিন্তু মাশরাফিকে বাধ্য করছে না। মূলতঃ দলের পরিস্থিতির কারণেই নেতৃত্ব চালিয়ে যেতে হচ্ছে নড়াইল এক্সপ্রেসকে। 

ইনজুরির সঙ্গে তার সখ্য ক্যারিয়ারের শুরু থেকে। এ নিয়ে হাঁটুতে অন্তত ১০বার অস্ত্রোপচার করিয়েছেন তিনি। শুধু তাই নয়, খেলতে নামার আগে এখনও ৩০ থেকে ৪০ মিনিট হাঁটুতে পট্টি বাঁধতে হয় মাশরাফিকে। এ কারণে তাকে নিয়ে শঙ্কার একটা কালোমেঘ সব সময়ই থাকে।

ইনজুরির সঙ্গে বিপিএলের আগে যোগ হয়েছে ডেঙ্গু। জিম্বাবুয়ে সিরিজের আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর বিশ্রাম নেয়া প্রয়োজন হলেও, তা না নিয়ে দলের জন্য ঝাঁপিয়ে পড়েছেন মাঠে। সাকিব আল হাসান কন্যা সন্তান জন্মের কারণে চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। যে কারণে, চাইলেও বিশ্রাম নিতে পারেননি মাশরাফি।

এরপরই শুরু হলো বিপিএল। নিজের ফ্রাঞ্চাইজি কুমিল্লার সঙ্গে দায়বদ্ধতার কারণেই মাশরাফিকে টানা খেলে যেতে হচ্ছে। হালকা চোট সমস্যা থাকলেও সেগুলোকে করছিলেন থোড়াই কেয়ার। কিন্তু বিপত্তিটা বেধেছে, চট্টগ্রামে সিলেট সুপার স্টারসের বিপক্ষে ম্যাচের দিন। ওই দিন বোলিং করার কথা ছিল না মাশরাফির। এ কারণে হাঁটুতে পট্টি না বেধেই মাঠে নামেন তিনি।

কিন্তু ডলার মাহমুদের হঠাৎ ইনজুরির কারণে বোলার সংকটে পড়েই বল হাতে তুলে নেন মাশরাফি। ওই দিনের পর অবশ্য টানা দুইম্যাচ বোলিং করেননি তিনি। এমন ইনজুরিপ্রবণ হওয়ার পরও কেন তিনি খেলে যাচ্ছেন? এমন প্রশ্নে মাশরাফি জানান, বাধ্য হয়েই তাকে দলে থেকে নেতৃত্ব দিতে হচ্ছে। দলে দেশি অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়ের সংকট থাকার কারণেই মূলতঃ নেতৃত্ব চালিয়ে যেতে হচ্ছে বলেও জানান তিনি।

এখন বোলার নয়, মাশরাফি দলে অন্তর্ভূক্ত হচ্ছেন একজন ব্যাটসম্যান হিসেবে। ব্যাটসম্যান হিসেবে খেললেও সম্পূর্ণ ফিট নন মাশরাফি। সোমবার মাঠে তা ভালোভাবেই চোখে পড়েছে। তারপরও কেন তিনি খেলা চালিয়ে যাচ্ছেন? এমন প্রশ্নে কুমিল্লার অধিনায়ক বলেন, ‘আমি না থাকলে দলটি পরিচালনার জন্য একজন বিদেশির ওপর নির্ভর করতে হবে। আমরা এখনই তা চাচ্ছি না। চাইলেও সমস্যা নাই; কিন্তু তারা আমাদের স্থানীয় ছেলেদের ভালো করে চেনে না। আমাদের উচিত ওদের থেকে সাহায্য নেওয়া। ওরা খেলবে আমরা সহযোগিতা করবো। এই মানসিকতা শুরু থেকেই তৈরী করতে চাচ্ছি। আমাদের স্থানীয় বোলারদের খুব কাছ থেকে চিনি। এজন্য মাঠে থাকতে হচ্ছে আমাকে।’

বিদেশি খেলোয়াড় কাউকে অধিনায়ক করলে যে সকল সমস্যা হবে তার ব্যাখ্যাও দেন মাশরাফি। তারা খুব ভালো করে স্থানীয় খেলোয়াড়দের না চেনার কারণে সঠিকভাবে বোলারদের ব্যবহার করতে পারবে না বলে মনে করেন তিনি। যদিও বিকল্প হিসাবে ইমরুল কায়েসকে ভেবেছিলেন তারা; কিন্তু অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকায় সে পথ থেকেও সরে আসতে হয়েছে বলে জানান কুমিল্লার অধিনায়ক। আর ফ্র্যাঞ্চাইজি মালিকরাও তাকে চাচ্ছেন দলের নেতৃত্ব দেওয়ার জন্য। তাদের চাওয়া ব্যাটিং-বোলিং কিছু না করলেও চলবে। তাই বিকল্প না দেখে বাধ্য হয়েই অধিনায়কত্ব করছেন মাশরাফি বিন মর্তুজা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান