,

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ। সোমবার রাত ৯টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে গিয়ে সাক্ষাৎ করেছেন তিনি।

এসময় রিজভীর খোঁজ-খবর নেন বিএনপি চেয়ারপারসন। রিজভীর গুলশানে যাওয়ার খবর শুনে দলের নেতাকর্মীরা ও রিজভীর অনুসারীরাও সেখানে জড়ো হয়ে তাকে শুভেচ্ছা জানান। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দশম জাতীয় সংসদের বছরপূর্তিকে কেন্দ্র করে চলতি বছরের ৩০ জানুয়ারি গভীর রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র‌্যাব। এর আগে ৩ জানুয়ারি রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে তুলে নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে গোয়েন্দা পুলিশ।

তবে দু’দিন পরেই তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপর অজ্ঞাত স্থান থেকে ই-মেইলে গণমাধ্যমে দৈনিক বিবৃতি পাঠাচ্ছিলেন রিজভী। মূলত তার পাঠানো বিবৃতিগুলোর মাধ্যমেই বিএনপির সরকারবিরোধী কর্মসূচিগুলো আসছিল।

র‌্যাবের হাতে আটক হওয়ার পর বিভিন্ন মামলায় বিএনপির অন্যতম এই নেতাকে দফায় দফায় রিমান্ডে পায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে