,

জঙ্গী হামলায় ইয়েমেনের গভর্নর নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বন্দরনগরী এডেনে আজ গ্রেনেড হামলায় গভর্নর মেজর জেনারেল মোহাম্মদ সাদ তার ৬ জন দেহরক্ষীসহ নিহত হয়েছেন।

দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। খবর আলজাজিরার।
এদিকে এক টুইটারে এক বিবৃতিতে আইএস দাবি করেছে, গভর্নর জাফর সাদের গাড়িবহরে তারাই হামলা চালিয়েছে। এই হামলায় জাফর সাদ ছাড়াও তাঁর আটজন দেহরক্ষী নিহত হয়েছেন বলে দাবি করে আইএস।

ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা এডেনের নিরাপত্তা প্রধান জেনারেল মোহাম্মদ মুসাদের বিবৃতির বরাত দিয়ে গভর্নর জাফর সাদ নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। ওই বিবৃতিতে জানানো হয়, ভয়াবহ ওই হামলায় গভর্নর ছাড়াও তাঁর ছয়জন দেহরক্ষী নিহত হয়েছেন।

সম্প্রতি জাফর সাদকে এডেনের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ইয়েমেনের আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত প্রেসিডেন্ট মনসুর হাদির ঘনিষ্ঠ বলে পরিচিত। বিদ্রোহীদের হামলার মুখে মনসুর হাদি সৌদি আরব চলে যেতে বাধ্য হন। সাত মাস নির্বাসন শেষে গত মাসে দেশে ফেরেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা