,

ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় রংপুর

news-image

স্পোর্টস ডেস্ক : ১৩৫ রান করেও ম্যাচ বাঁচাতে পারলো না ঢাকা। চট্টগ্রামে গিয়ে যে হতাশা সঙ্গী হয়েছিল, সেই হতাশার ধারাবাহিকতা ধরে রাখলো ঢাকায় ফিরেও। সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের সামনে ১৩৫ রানের লক্ষ্য বেধে দিয়ে সেটাকে রক্ষা করতে পারলো না। উল্টো ১০ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিলো রংপুর রাইডার্স।

এই জয়ে কুমিল­া ভিক্টোরিয়ান্স আর বরিশাল বুলসের সঙ্গে একই কাতারে উঠে এলো রংপুর রাইডার্স। তিন দলেরই এখন পয়েন্ট সমান ১০ করে। তবে রান রেটে সবার চেয়ে এগিয়ে এখন মাশরাফির কুমিল্লা। রংপুর রাইডার্স রান রেটের ব্যবধানে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে নেমে গেছে বরিশাল বুলস।

ম্যাচ জয়ের জন্য এদিন ঢাকা চারজন পেস স্পেশালিস্ট দিয়ে দল সাজায়। মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ ইরফান, সোহেল খান এবং আবুল হাসান রাজু। সঙ্গে ছিলেন সৈকত আলির মতো মিডিয়াম পেসারও। অর্থাৎ ৫ পেসার নিয়ে খেলতে নামে কুমার সাঙ্গাকারার দল। স্পিনার হিসেবে ছিলেন মাত্র নাসির হোসেন। পাঁচ পেসার নিয়েও জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি ঢাকা ডাইনামাইটস।

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দুই ওপেনার লেন্ডল সিমন্স আর সৌম্য সরকারই ভিত রচনা করে দিয়ে যান। ৬.২ ওভারে ৩৮ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা দু’জন। ২৭ বলে ২১ রান করে আবুল হাসানের বলে সাদমান ইসলামের হাতে সৌম্য সরকার ক্যাচ দিয়ে ফিরে যান। ২২ বলে ১৮ রান করে আবুল হাসানের বলেই মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সিমন্স।

তিন নম্বরে ব্যাট করতে নামা জহুরুল ইসলাম অমিই মূলত রংপুরের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন। তার আগে সাকিব আল হাসান আউট হন ৬ বলে ৮ রান করে। ড্যারেন স্যামি ২১ বলে করেন ২৩ রান। ২৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকলেন জহুরুল ইসলাম অমি। তার সঙ্গী থিসারা পেরেরা অপরাজিত থাকলেন ৮ বলে ৮ রান করে।

ঢাকার পক্ষে ২টি উইকেট নেন আবুল হাসান রাজু। ১টি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান এবং মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে