,

আখাউড়া মুক্ত দিবস পালিত

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন ও আনন্দ র‌্যালির আয়োজন করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান আখাউড়া শাখা’।রোববার(০৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পোস্ট অফিসের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।র‌্যালিতে আখাউড়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাঈদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. এনামুল হক কাজল, উপজেলা শাখার আহ্বায়ক আনিছুজ্জামান খান আনিস, সাবেক সভাপতি দীপংকর ঘোষ নয়নসহ মুক্তিযোদ্ধার সন্তানরা অংশগ্রহণ করেন।পরে, র‌্যালিতে অংশগ্রহণকারীরা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত উপজেলা পোস্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা