,

এই সজ্জায় ফুল হবে সবচেয়ে উল্লেখযোগ্য

news-image

দিনের ক্লান্তি শেষে নিবিড় প্রশান্তির নামই নিজের শোবার ঘর। ব্যস্ত থাকলেও দিন শেষে ঘরে ফিরে দেখতে চাই পরিপাটি সাজনো গোছানো পরিবেশ। যারা একটু বেশি সৌখিন তারা পুরো ফ্লাটটিই সাজিয়ে রাখতে চান। এই সজ্জায় ফুল হল সবচেয়ে উল্লেখযোগ্য উপকরণ। কিন্তু প্রতিদিন তাজা ফুল কেনার এতো সময় কই? তাছাড়া তাজা ফুলে ঘর সাজালে বারবার পরিবর্তন করা আর টাকা খরচ করার একটা বাড়তি ঝামেলা থাকেই। অপর দিকে পছন্দমতো কাগজের ফুল দিয়ে ঘর সাজালে প্রতিদিন তা পরিবর্তনের ঝামেলা থাকে না। মাঝে মাঝে ধুলো ঝেড়ে পরিষ্কার করে নিলেই হল। সেই ফুল যদি নিজ হাতে তৈরি হয় তবে আবেগের জায়গাটা আরও বেড়ে যায়। কিন্তু ফুল তৈরি হবে কিভাবে? আজ দেয়া হল ঘর সাজাতে কাগজের ফুল তৈরির খুব সহজ একটি পদ্ধতি।

 

প্রথমে কিছু রঙিন আর্ট পেপার, একটা আইকা গাম, কয়েকটা স্টিক, কাগজ কাটার জন্য একটা কাঁচি নিতে হবে।

 

এবার পছন্দের বিভিন্ন রঙের কাগজ গুলো এভাবে কেটে মুড়িয়ে নিন।

 

ছবির মতো করে কাগজ গুলো ভাঁজ করে নিতে হবে। তারপর স্টিকের গায়ে সবুজ রঙের কাগজ দিয়ে মুড়িয়ে ফুলের ডাটা তৈরি করতে হবে। এবার ডাটার গায়ে ফুলগুলো আঠা দিয়ে লাগানোর পালা।

 

যেখানে ফুলের শেষ মাথা থাকবে সবুজ কাগজের তৈরি পাতা গুলো আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।

 

ব্যাস হয়ে গেল দারুণ বাহারি ফুল। এবার ফুলদানিতে সাজিয়ে রাখতে পরেন ঘরের পছন্দসই জায়গায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা