,

কাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা

news-image

নিজস্ব প্রতিবেদকমহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী কাল ৭ ডিসেম্বর সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।
সোমবার সন্ধ্যায় বিজয় মেলার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
এ ব্যাপারে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার সাংবাদিকদের জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে খেলাঘর মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করেছে। এই মেলায় ১০/১২ টি স্টল থাকবে। এর মধ্যে দুটি স্টলে মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও শিশুদের আঁকা ছবি প্রদর্শিত হবে। এছাড়া মেলায় প্রতিদিন সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ