,

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন

news-image

 সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে সব ধরনের সূচক ও লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। 

রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সোয়া ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৬৭৬ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮৪ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৮৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৫১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৭ কোটি ৭৫ টাকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে