,

গেইল মানে চার-ছক্ক, অপেক্ষায় দর্শকরা

news-image

স্পোর্টস ডেস্ক : টি২০ ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝরি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ব্যাটসম্যানের নামটি হচ্ছে ক্রিস গেইল। বরিশাল বুলসের হয়ে চলমান বিপিএলের আসরে অংশ নিতে গত শুক্রবার ঢাকায় পা রেখেছেন জ্যামাইকান এই ব্যাটিং দানব। শনিবার মিরপুর একাডেমীর মাঠে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদেরকে গেইল জানান এবারের বিপিএলে বাংলাদেশি দর্শকদের আনন্দ এবং বিনোদন দিতেই তার এবার ঢাকায় আসা।

বিপিএলে এ পর্যন্ত  যে আটটি সেঞ্চুরি হয়েছে তার মধ্যে তিনটেই হাঁকিয়েছেন ক্রিস গেইল। জ্যামাইকান এই বাঁহাতি ওপেনারকে ছাড়াই দুরন্ত গতিতে এগিয়ে চলেছে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। এ পর্যন্ত ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল। তাই গেইল বেশ চাপটা অনুভব করছেন।

বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব। এছাড়া এ পর্যন্ত সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন গেইল। এবারো তার কাছে তেমন কিছু প্রতাশা করবে বরিশালের কর্মকর্তারা।

এ বিষয়ে গেইল বলেন, ‘আমি তো এ রকমই! আমি সব সময় সবাইকে উপভোগ করার মতো সময় উপহার দিতে চাই। ইনজুরি থেকে ফিরে আসার পরই আমার দল চায় আমি যাতে স্কোর করি। তাই আমি সর্বদা চাপে থাকি। তারপরও এই পরিস্থিতিতে আমি অভ্যস্ত। আমি যতোটা দ্রুত সম্ভব আমার কাজটা করতে চাই।’

প্রথম আসরের মতো তৃতীয় আসরেও বরিশালের হয়ে খেলবেন ক্যারিবীর এই বাঁহাতি ওপেনার। দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএল মাতিয়ে গিয়েছিলেন এই ব্যাটিং তারকা। এবারো ঢাকার দর্শকরা গেইলের কাছ থেকে তেমনই বিধ্বংসী ইনিংস প্রত্যাশা করছে।

এ বিষয়টি নিয়ে জ্যামাইকান বাঁহাতি ওপেনার বলেন, ‘আমি পৃথিবীর যেখানেই খেলি না কেনো চেষ্টা করি মানুষের মধ্যে প্রভাব ফেলতে। যে কোনো দলের হয়ে খেলার সময় আমি সবাই খুশি রাখার চেষ্টা করি। এটা হয়তো সব সময় হয় না। কিন্তু সবাইকে খুশি করার লক্ষ্যটা ঠিকই থাকে। সবাই টাকা খরচ করে খেলা দেখতে আসে। আমিও খুঁজে বের করি কীসে তারা আনন্দিত হয়। সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টাটাই আমি করি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে