,

গুপ্তচরের ভাইয়ের সঙ্গে আফ্রিদি!

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রবিবার মাঠে নামবেন শহিদ আফ্রিদি, সিলেট সুপারস্টার্সের হয়ে। সেই প্রস্তুতিতেই শনিবার ঢাকায় দিন কেটেছে পাকিস্তানের এই ক্রিকেট তারকার। এদিকে, একই দিনে আফ্রিদির এক ছবি নিয়ে হৈ চৈ পড়ে গিয়েছে ইন্টারনেটে, বিশেষত ভারতীয় মিডিয়াগুলোতে। কারণ, ছবিটিতে আফ্রিদির সঙ্গে দেখা গেছে সম্প্রতি ভারতে গ্রেফতার হওয়া পাকিস্তানি গুপ্তচর মোহাম্মদ ইজাজের ভাই ফাওয়াদকে।

 

 

কিছুদিন আগে কলকাতায় গ্রেফতার হয়েছেন মোহাম্মদ ইজাজ। পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুপ্তচরবৃত্তির কথা তিনি স্বীকার করেছেন বলেও ভারতীয় মিডিয়াগুলোতে দাবি করা হয়েছে।

 

 

এদিকে ইজাজের বিষয়টি তদন্ত করতে গিয়ে বেশকিছু স্পর্শকাতর ছবি হাতে পেয়েছে ভারতের উত্তর প্রদেশ পুলিশ। এই ছবিগুলোতে পাকিস্তানের বেশ ক’জন উচ্চ মর্যাদার মানুষের সঙ্গে দেখা গিয়েছে ইজাজের ভাই ফাওয়াদকে।





প্রাপ্ত ছবিগুলোরে দু’টি প্রকাশ করেছে ভারতের ইংরেজি ভাষার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএন। ছবিগুলো ইতোমধ্যে ইন্টারনেটেও ছড়িয়ে পড়েছে।

 

 

 

দু’টি ছবির একটিতে দেখা গেছে, শহিদ আফ্রিদির একেবারে গা ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছেন ইজাজের ভাই ফাওয়াদ। অন্য একটি ছবিতে তাকে দেখা গেছে, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারের পাশে দাঁড়িয়ে থাকতে।

 

 

অবশ্য ছবিগুলো সত্যিকারের, নাকি তা কোনো ইমেজ এডিটিং সফটওয়ারের মাধ্যমে তৈরি করা হয়েছে তা পরীক্ষা করে দেখছে উত্তর প্রদেশ পুলিশ। তবে গুপ্তচরের ভাইয়ের সঙ্গে পাকিস্তান টোয়েন্টি২০ ক্রিকেট দলের অধিনায়ক আফ্রিদির ছবি জন্ম দিয়েছে অপরিসীম বিস্ময়ের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা