,

সমকামী রোনালদো ?

news-image

স্পোর্টস ডেস্ক : বয়সের তুলনায় প্রেমিকার সংখ্যাই বেশী। সেই প্রেমিক পুরুষের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ এই উইঙ্গার মাঠে যেমন, প্রেমের রাজ্যেও বেশ দক্ষ খেলোয়াড়। দীর্ঘদিন রাশিয়ান মডেল ইরিনা শায়েকের সঙ্গে করেছেন প্রেম। পাঁচ বছর পর সেই প্রেমে ভাঙ্গন। নতুন এক মডেলের সঙ্গে রোনালদোর চলছে মন লেনা-দেনা। তবে এই যখন অবস্থা, তখন রোনালদোকে নিয়ে নতুন এক বিতর্ক উপস্থিত। ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি সমকামী। তাও সম্ভব?

 

 

নতুন এই বিতর্ক উসকে দিয়েছে ফরাসি টেলিভিশনের এক শো। তারপর এ নিয়ে বিশাল রিপোর্ট করেছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। কে সেই পুরুষ। যাকে নিয়ে রোনালদো পড়েছেন বিপাকে। তিনি মরোক্কান কিকবক্সার বদর হারি। স্প্যানিশ মিডিয়ার দাবি, এই কিক বক্সারের সঙ্গে দেখা করতে প্রায়ই মরক্কো চলে যান সিআর সেভেন।

 

 

এমন খবর প্রকাশের সূত্রপাত ফ্রান্সের একটি টিভি শোতে। ওই অনুষ্ঠানে ড্যানিয়েল রিওলো নামে এক ফুটবল বিশেষজ্ঞ হঠাৎ করে বলে ওঠেন, ‘মাঠের বাইরে ফুটবলাররা যা করেন তার একটা প্রভাব মাঠে পড়ে বলেই মনে হয়। ক্রিশ্চিয়ানো রোনালদোকেই ধরা যাক। এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ট সময় কাটাতে সপ্তাহে তিন-চার বার মরক্কো উড়ে যাওয়ার প্রভাব হয়তো তার পারফরম্যান্সে রয়েছে।’

 

 

এরপরই শুরু হয় গুঞ্জন। চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ডেইলি মেইল রিয়াল মাদ্রিদের ঘনিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও রোনালদোর নিয়মিত রাবাত (মরকোর রাজধানী) যাতায়াত নিয়ে বেশ চিন্তিত। তার মাঠের পারফরম্যান্সে রাবাত যাতায়াতের কারণে কোন প্রভাব পড়ছে কি না সেটাও জানতে চান পেরেজ।’

 

 

মন চাইলের দ্রুত অনেকদূর চলে যেতে পারেন রোনালদো। কারণ রোনালদোর রয়েছে নিজের কেনা ১ কোটি ৩৫ লাখ পাউন্ডে কেনা গালফস্ট্রিম জি২০০ প্রাইভেট জেট। যা পার্ক করা থাকে টোরেজন এয়ার বেজে। সপ্তাহে যে কোনদিন যে কোন সময় সেখান থেকে যে কোন স্থানের উদ্দেশ্যে উড়াল দিতে পারেন সিআর সেভেন। রোনালদোর বিরুদ্ধে অভিযোগ, মাদ্রিদে অনুশীলনের পরপরই ব্যক্তিগত জেট বিমানে মরক্কোয় চলে যান তিনি। একই রাতে আবার ফিরেও আসেন।

 

 

রোনালদো-হারির সমকামী সম্পর্কের গুঞ্জন জোড়ালো হয় কিছুদিন আগেই। মাস দেড়েক আগে দুজনের ছবিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে পুলে হাস্যোজ্জ্বল দুজন। শুধু তাই নয়, হারির কোলেও চড়ে ছবি তুলেছেন রোনালদো। ঐ ছবি পোস্ট করে হারি লেখেন, ‘জাস্ট ম্যারেড। হাহাহাহাহা। দুঃসময়ে তোমার পাশে থাকতে সব সময় আছি ভাই।’

 

 

এ প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর কী প্রতিক্রিয়া, তা অবশ্য জানা যায়নি। তবে এমন খবর যে রোনালদোকে বেশ বিব্রত করছে, তা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা