,

নাসিরনগরে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক বসত ঘরে ॥ নিহত-১,আহত-৩

news-image

আকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বসত ঘরে ঢুকে পড়ে। এতে একজন নিহত ও তিন জন আহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় নাসিরনগর কুন্ডা সিএনবি পাড়ায় এ দূর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, ফান্দাউক থেকে ধান বোঝাই একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট-১১-২৭০২) নাসিরনগর-সরাইল সড়কে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে কুন্ডা সিএনবি পাড়ার ফরিদ খন্দকারের বসত ঘরে ঢুকে পড়ে। এসময় ঘরের ভিতরে থাকা ফরিদ খন্দকারের মেয়ে সুরাইয়া বেগম(৩২) ঘটনা¯’লেই মারা যায়। আহত হয় শিরিনা বেগম(৩৫)সহ ৩ জন। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।  


 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা