,

সেলিমকে প্রাণনাশের হুমকি

news-image

নিউজ ডেস্ক : ই-মেইল বার্তায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।মিশন জিহাদের নায়েবে আমির পরিচয় দিয়ে জনৈক নিমাজ উদ্দিন তাকে ই-মেইলে প্রাণ নাশের হুমকি দেয়।এ বিষয়ে শনিবার সন্ধ্যায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা হুমকি দিয়েছে জানতে চাইলে মুজাহিদুল ইসলাম সেলিম যুগান্তরকে বলেন, 'সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হুমকিদাতাদের খুঁজে বের করা।'

দলের সভাপতিকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিপিবি। দলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে সেলিমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, ৫ ডিসেম্বর ১২ টা ২৮ মিনিটে (শুক্রবার রাতে) ওই ই-মেইল পাঠানো হয়।

মুজাহিদুল ইসলাম সেলিমকে হুমকির ঘটনায় শাহবাগ থানায় সিপিবির পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক যুগান্তরকে জানান, প্রযুক্তির সহযোগিতায় হুমকিদাতাকে সনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন ছদ্মনামে অধ্যাপক আনিসুজ্জামানসহ বিশিষ্টজনদের এসএমএস ও চিঠি পাঠিয়ে হুমকি দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা