,

আইএস সন্দেহে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫ জন গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক : ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিসহ চারজন বিদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। একই ঘটনায় মালয়েশিয়ার একজন নাগরিককেও গ্রেপ্তার করা হয়। দেশটির পুলিশ কর্তৃপক্ষ আজ শনিবার এ কথার জানায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

 

 

রাশিয়ার নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে আইএসের সন্দেহভাজন ১০ সদস্য থাইল্যান্ডে ঢুকেছে—এমন খবর প্রচারিত হওয়ার পর গতকাল শুক্রবার মালয়েশিয়ায় সতর্কতা জারি করা হয়। এর পরদিনই চার বিদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করার খবর প্রকাশ করল মালয়েশিয়ার পুলিশ।

 


মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর এক বিবৃতিতে জানান, আটক ব্যক্তিদের মধ্যে চারজন বিদেশি। একজন মালয়েশীয়। ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ইউরোপের, একজন বাংলাদেশের ও একজন ইন্দোনেশিয়ার নাগরিক। গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বিষয়ে ওই বিবৃতিতে আর কিছু বলা হয়নি। রয়টার্সের প্রতিবেদনে অপর বিদেশির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে