শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি পাকিস্তানে যেতে চাই’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান থেকে যারা আফগানিস্তানের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে তাদের দিন কাটছে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারের একটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত ও পরিচালিত পাবলিক স্কুলে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই তালেবান নামে একটি গোষ্ঠি হামলা চালালে তাতে প্রায় ১৪৩ জন মারা যায়, যার মধ্যে ১৩২ জন শিশু ছিল। এরপর তালেবান ও পশ্চিমাদের যুদ্ধ চলাকালিন সময়ে অনেকেই আফগানিস্তান থেকে পালিয়ে পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিল। পাকিস্তানের নাগরিক হয়ে তাদের দুর্বিসহ জীবন কাটছে আফগানিস্তানের শরণার্থী শিবিরগুলোতে। আর তাদেরেই একজন শের মোহাম্মদ।

 

 

২০১৪ সালে পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলের শরণার্থী শিবিরে হামলা হবার পর শের মোহাম্মদ তার ছয় সন্তান নিয়ে আশ্রয় নিয়েছিল কাবুলের একটি শরণার্থী শিবিরে। মোহাম্মদের মতো অনেক আফগান শরণার্থীকে জোরপূর্বক পাকিস্তান ছাড়তে বাধ্য করা হয়েছিল যেখানে তারা যুগের পর যুগ পাকিস্তানে বসবাস করে আসছিল। তার ভাষ্য মতে ‘আমি পাকিস্তানে প্রায় ১৫ বছর যাবৎ বসবাস করে আসছি এবং এখানেই কাজ করে থাকি। এখানেই আমি বিয়ে করি এবং আমার সন্তানদের জন্ম এখানেই হয়। কিন্তু এখন আমাকে শরণার্থী শিবিরে থাকতে হয় এবং এখানে আমার সন্তানদের কোন ভবিষ্যৎ নেই বললেই চলে। পেশোয়ার আমার আবাসস্থল এবং আমি জীবনের বেশিরভাগ সময়ই এখানে কাটিয়েছি। তবে কেন এখন আমাদের কোন অপরাধের জন্য শাস্তি দেয়া হচ্ছে, যা আমরা কখনোই করিনি’। 

 

শরণার্থীদের এই শিবিরটি পশ্চিম কাবুলে অবস্থিত। এতে প্রায় কয়েক হাজারেরও বেশি পরিবার বাস করে। অনেকেই এখানে মাটি দিয়ে তৈরি ঘরে এবং তাবুর নীচে রাত কাটায় যারা মূলত পাকিস্তান এবং এর অভ্যন্তর থেকে এসেছে। ২০১৫ সালের শেষের দিকে পাকিস্তান সরকার সন্ত্রাসী হামলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আফগান শরণার্থী ইস্যুতে মোট ২০ টি পয়েন্ট নির্ধারন করেন এবং ওই পয়েন্ট মাফিকই আফগানরা পাকিস্তানে স্থায়ীভাবে বসবাসের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবে। তবে রেজিষ্ট্রেশন কার্ডে লিখা ছিল আফগান নাগরিকরা অস্থায়ীভাবে পাকিস্তানে বসবাস করতে পারবে। যদিও তারা আদৌ আফগানিস্তানের নাগরিক ছিলেন না।

 

 

আর্ন্তজাতিক শরণার্থী সংস্থা অনুসারে নব্বই হাজেরের মতো শরণার্থীকে পাকিস্তান থেকে এই বছর আফগানিস্থানে ফেরত পাঠানো হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে মেয়াদ উত্তীর্ণ রেজিষ্ট্রেশন কার্ড। এদিকে যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের সেখানে যাওয়া ছাড়া আর কোন উপায়ও ছিল না। ধারণা করা হচ্ছে শরণার্থীদের এই সংখ্যা বেড়ে এক কোটিতেও পৌছাতে পারে। অনেক শরণার্থীই মনে করছেন পাকিস্তান সরকারের এরূপ আচরণে তাদের আপিল করা উচিত আবার তারা এ ভেবেও শঙ্কিত যে এতে তারা উপকৃত না হয়ে বরং তাদের ক্ষতিই হবে।

 

 

এছাড়া পেশোয়ারের হামলার পর আফগানিস্তানের শরণার্থী শিবিরে হামলা যেন বেড়েই চলেছে। এর মধ্যে অনেকে আছেন যারা যুগের পর যুগ ধরে পাকিস্তানে বসবাস করে আসছে, এবং তারা আদৌ আফগানিস্তানের নাগরিক ছিল না। তাদের পক্ষে আফগানিস্তানে থাকা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছে। এদিকে আফগানিস্তানে যাওয়া ছাড়া তাদের আর কোন উপায়ও ছিল না। আফগান শরণার্থীদের এখন শুধুই প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগীতা। তাদের আয়ের কোন উৎস নেই বললেই চলে এবং নেই বাড়ি ফিরে যাওয়ার মতো আর্থিক ও রাজনৈতিক বাস্তবতা।

 

 

এরকম খুঁজলে আরো অনেককে পাওয়া যাবে যাদের জোরপূর্বক পেশোয়ার থেকে আফগানিস্তানে পাঠানো হচ্ছে। তবে তারা আজও পৃথিবীর প্রত্যেক শরণার্থীর মতো স্বপ্ন দেখে নিজ দেশ পাকিস্তানে ফিরে যাওয়ার। তাদেরই একজনের মতে ‘আমরা এখানে শুধুমাত্র দুবেলা খেয়ে কোন মতে বেঁচে আছি। এখানে আমরা কেউ একে অপরকে চিনি না। পাকিস্তানে আমরা স্কুলে যেতে পারতাম এবং আমার সেখানে অনেক বন্ধু ছিল। এত বছর সেখানে থাকার পর কিভাবে আমাদের সেখান থেকে বের করে দেয়া হলো তা দেখে আমি সত্যিই বাকরুদ্ধ। কিন্তু এরপরেও আমি পাকিস্তানে যেতে চাই, যেখানে আমার ঘর ছিল’।