,

দেশের মানুষ নিরাপদে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

মনপুরা (ভোলা) প্রতিনিধি : যেকোন সময়ের তুলনায় দেশের মানুষ বর্তমানে সবচেয়ে নিরাপদে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি। শনিবার সকাল ১০টায় ভোলা জেলার মনপুরায় ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোন সময়ের চেয়ে দেশের জনগণ সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে। আমাদের (আওয়ামী লীগ) সরকার দেশের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আছে। যে কোন সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের কোন ছাড় নয়, তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে।

 


এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মনপুরায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়েছে। তিনি মনপুরা উপকূলে জলদস্যু নিয়ন্ত্রণে আধুনিক স্পীডবোর্ড ও আধুনিক পুলিশ ভ্যান দেয়ার প্রতিশ্রুতি দেন।
সুধী সমাবেশে উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেিরবশ ও বন উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

 


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। গত ৪০ বছরে এই উপকূলে কোন উন্নয়ন হয়নি। এই সরকার ক্ষমতায় আসার পর নদী ভাঙন রোধ, রাস্তা-ঘাট পাকাকরণ, খাদ্য গুদাম, আধুনিক অডিটোরিয়াম, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, আধুনিক র্কোট ভবন নির্মাণ করা হয়েছে। আগামীতে এই উপকূলে কোন রাস্তা কাঁচা থাকবে না বলে অঙ্গীকার করেন উপমন্ত্রী জ্যাকব।

 


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেচুর রহমান, ফায়ার সার্ভিসের পিডি মোঃ আতাউল হক , পুলিশের অতিরিক্ত ডিজি আকরাম হোসেন, কোস্ট গার্ডের ক্যাপ্টেন, জেলা এডিএম মোঃ আবদুল হালিম, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান, উপজেলা আ’লীগের সম্পাদক সহকারি অধ্যাপক একেএম শাহজাহান মিয়া প্রমূখ।

 


অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি ছেড়ে আ’লীগে যোগদান করেন আচিয়র রহমান, রবিউদ্দিন মাওলানা, মছিরউদ্দিন সর্দার ও মো সরোয়ার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা