,

জেনে নেয়া যাক, তাজা ফুল দীর্ঘদিন তাজা রাখার উপায়..

news-image

নিজে কিনুন আর উপহার পান ঘ্রাণ ছড়ানো তাজা ফুলগুলো সংরক্ষণ করতে চান অনেক দিন। পছন্দের ফুলগুলো সাজিয়ে রাখতে চান ফুলদানিতে। অথচ একদিনপর ফুলগুলো নেতিয়ে পড়লে মনটাই ভেঙ্গে যায়। ব্যস্ততার কারণে করে বার বার ফুল কিনতে যাওয়াটাও হয়ে ওঠে না। তাই তাজা ফুলের মোহময় ঘ্রাণে আপনার ঘরকে সুবাসিত রাখার স্বপ্নটা মাটি হয়ে যায়। ঠিক তখনই ভাবতে থাকেন এই ফুলগুলোই যদি দীর্ঘদিন সতেজ রাখা যেত, তাহলে কতো ভালোই না হতো। হ্যা, সহজ কিছু উপায় জানা থাকলে এই কঠিন কাজটাও আপনার জন্য সহজ। আসুন জেনে নেয়া যাক, তাজা ফুল দীর্ঘদিন তাজা রাখার উপায়..

পরিষ্কার পানি

তাজা ফুলের জন্য সবচেয়ে ভালো পরিষ্কার পানি। প্রতিদিন সম্ভব হলে দুই বার করে ফুলদানির পানি বদলে দিন। সম্ভব না হলে অন্তত একবার করে বদলে দিন। একই পানি বেশি সময় ধরে রাখলে ব্যাকটেরিয়া জন্মায় এবং দ্রুত ফুল নেতিয়ে যায়।

মাউথ ওয়াশ

মাউথ ওয়াশ কম বেশি সবার ঘরেই পাওয়া যায়। ফুলদানির পানিতে ১ কাপ মাউথ ওয়াশ মিশিয়ে দিন। দেখুন আপনার আনা ফুলগুলো এক সপ্তাহ পর্যন্ত সতেজ আছে। ফুলের কলিগুলো ৩ থেকে ৪ দিন পর ফুটতে শুরু করবে।

ব্লিচিং পাউডার

ব্লিচিং পাউডার ফুলের পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ফুলদানির ১ লিটার পানিতে ১ চা চামচ ব্লিচিং পাউডার ভালো করে মিশিয়ে নিন। প্রতিদিন পানি বদলানোর পর একই পরিমানে ব্লিচিং পাউডার মিশান। ফুলগুলো দীর্ঘ সময় সতেজ থাকবে।

অ্যাসপিরিন

যে পানিতে ফুল রাখবেন তাতে একটি অ্যাসপিরিন ট্যাবলেট ভালো করে মিশিয়ে নিন। এবার ফুল গুলোকে রাখুন। প্রতিদিন পানি বদলানোর পরে একটি করে ট্যাবলেট দিয়ে মিশিয়ে দিন। এভাবে প্রায় ৫ দিন পর্যন্ত ফুল সতেজ থাকবে।

চিনি

চিনি ফুলের জন্য সার হিসাবে কাজ করে। ফুলদানির পানিতে ১ চা চামচ চিনি ভালো করে মিশিয়ে নিন। তবে বেশি সময় ধরে পানি না বদলালে পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই চিনি মেশালে প্রতিদিন মনে করে পানি বদলে দিন।

ভিনেগার

ফুলদানীর পানিতে ভিনেগার মিশিয়ে দিলে ফুল নষ্টকারী ব্যাকটেরিয়াগুলো মরে যায়, ফলে ফুল দীর্ঘদিন সতেজ থাকে। ফুলদানীর পানিতে ১ চা চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা