,

ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হল তিনদিন ব্যাপী টঙ্গী বিশ্ব ইজতেমার একাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরবর্তী সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাঁও কালিসীমা গ্রামের চৌদ্দ মৌজা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী টঙ্গী বিশ্ব ইজতেমার একাংশ শেষ হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হয়। এতে কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। মুসলিম উম্মাহ তথা সারা বিশ্ববাসীর মঙ্গল ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মজসিদের ইমাম হযরত মাওলানা জুবায়ের আহমেদ।
এদিকে ইজতেমাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ইজতেমার নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইজতেমা সম্পন্ন হয়েছে।


 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা