,

এবার আপনার সঙ্গী হবে বেকিং সোডা!

news-image

 রান্নাঘরের ছোট কৌটা, চালের ড্রামের নিচে, ডিস সেলফের ফাঁক-ফোঁকড়ে, বেসিনের সিঙ্কে তেলাপোকার রাজত্ব। তাদের স্বেচ্ছাচারী চলন বলনে আপনার কাজ করা দায়। খাবার নষ্ট থেকে শুরু করে নোংরা আর গন্ধযুক্ত পরিবেশ সৃষ্টিতে তারা খুবই পারদর্শী। শোবার ঘরে খাটের নিচে, কাপড়ের আলমারি সবখানে তেলাপোকার উপদ্রব। অন্ধকার আর খাবার যেখানে মিলবে, সেখানেই থাকবে এই তেলাপোকা। সর্দি বা হাঁপানি জনিত রোগ সৃষ্টিতেও তেলাপোকাকে দায়ি করা হয়। তাই আপনার নিরাপত্তা বজায় রাখতে দ্রুত ঘর থেকে তেলাপোকা বিতাড়িত করুন। আর এই কাজে আপনার সঙ্গী হবে বেকিং সোডা!

ছোট বাটিতে বেকিং সোডা নিন, তারপর তেলাপোকার আক্রমণ সবচাইতে বেশি হয় যে স্থান গুলোয়, সেখানে দিয়ে রাখুন। বেকিং সোডা তেলাপোকার ভীষণ অপছন্দের বস্তু। দশ থেকে ১২ দিন পর পর বেকিং সোডা বদল করে নতুন সোডা দিন। কেননা বাতাসের আদ্রর্তার কারণে সোডার কার্যকারিতা কমে যায়।

যে কোনো সাধারণ মুদির দোকানেই এটি কিনতে পাবেন। এখন বাংলাদেশি অনেক কোম্পানির বেকিং সোডা কিনতে পাওয়া যায়। এছাড়াও ঘরের মেঝে পরিস্কার করার সময় পানিতে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন। এতে তেলাপোকা এবং পিঁপড়া থেকে রেহাই পাবেন। ব্যস, সামান্য এই কাজেই এবার থাকুন সম্পূর্ণ ঝামেলা মুক্ত।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা