,

একই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা স্বামী-স্ত্রীর

news-image

জেলার মিরপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল হক খান চৌধুরী ফারুক দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র  দাখিল করেছেন। একই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তার স্ত্রী নাসরিন ফেরদৌসও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপি সূত্র জানায়, মিরপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির নেতা রহমত আলী রব্বানের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়। পরে তাকে বাদ দিয়ে বিএনপির মিরপুর পৌরসভায় মিরপুর থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ খানকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

এদিকে দলীয় সমর্থন না পেয়ে সাবেক মেয়র সাইফুল হক খান চৌধুরী ফারুখ মনোনয়নপত্র জমা দেন। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন ফেরদৌস জমা দিয়েছেন মনোনয়নপত্র।

সাইফুল হক খান চৌধুরী ফারুখ বলেন,‘আমি একাধিকবার মেয়র ছিলাম। আমি মেয়র থাকাকালীন সময়ে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আমাকে জনগণ চায়। তাই দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন করব।’

মেয়র প্রার্থী নাসরিন ফেরদৌস বলেন,‘মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছি।’ স্বামীর বিরুদ্ধে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারি।’

তবে দলের অন্য একটি সূত্র জানায়, কোনো কারণে ফারুক চৌধুরীর মনোনয়ন বাতিল হলে তার স্ত্রী নাসরিন ফেরদৌস নির্বাচনে মেয়র পদে লড়বেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে