,

সংবাদমাধ্যম ছাড়া দেশের গণতন্ত্র এবং সরকার অচল

news-image

স্বাধীন সংবাদমাধ্যম ছাড়া কোনো দেশের গণতন্ত্র এবং সরকার চলতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্ঠা ড. গহওর রিজভী। 

শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে ট্রন্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয় আয়োজিত ‘সুশাসন ও গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য ড. আকবর আলী খান। 

স্বাধীন সংবাদমাধ্যম একটি সরকারের ভিত্তি বলে দাবি করে তিনি বলেন, ‘সব সরকার এটা জানেও মিডিয়াই হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। যদিও মাঝেমধ্যে সব সরকারই সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।’

তিনি বলেন, ‘বর্তমানে সংবাদপত্রকে বাধা দেয়া কোনো সমাজেই সুযোগ নেই। এ তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যকে বাধা দিয়ে কোনো নিউজ দমন করা যায় না। কারণ এখন সামাজিক গণমাধ্যম অনেক শক্তিশালী।’

তিনি আরো বলেন, ‘বিদেশ থেকে অনকে পর্যবেক্ষক আসে আমার কাছে। তারা বাংলাদেশের সাংবাদিকতার প্রশংসা করে। কিন্তু আমি জানি বাংলাদেশের সাংবাদিকতায় অনেক প্রতিবন্ধকতা আছে। এর মধ্যদিয়েও সাংবাদিকতা এগিয়ে যাচ্ছে। তবে এখন বাংলাদেশে অনুসন্ধানী প্রতিবেদনের ওপরও পুরস্কার দেয়া হয়। এটা সাংবাদিকতার জন্য একটা ভালো দিক।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে