,

ছাত্রী লাঞ্ছীত : চালকের সহকারীর রিমান্ডে আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : যাত্রীবাহী চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গতকাল শুক্রবার লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া চালকের সহযোগী মামুনকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয় বলে দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান নিশ্চিত করেছেন। 

 


মামুনের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
গতকাল শুক্রবার রাতে দারুস সালাম থানার পুলিশ মানিকগঞ্জের হরিরামপুর থেকে মামুনকে আটক করে। 

 


লাঞ্ছিত ওই শিক্ষার্থী গতকাল জানিয়েছিলেন, বেলা পৌনে একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার উদ্দেশে মানিকগঞ্জের বেতিলা বাসস্ট্যান্ড থেকে গাবতলীগামী শুকতারা পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটিতে তখন ১০-১২ জন যাত্রী ছিলেন। বাসের সামনের একটি আসনে বসেন তিনি।

 

বাসটি বেলা দেড়টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌঁছালে তাঁর পাশের আসনে বসা যাত্রী নেমে যান। এরপর বাসচালকের সহকারী তাঁর পাশের খালি আসনটিতে বসেন। একপর্যায়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এ সময় তিনি এর প্রতিবাদ জানালে চালকের সহকারী যুবকটি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। বাসের অন্য যাত্রীরা ওই যুবককে থামানোর চেষ্টা করলে তাঁদের সঙ্গেও অশালীন আচরণ করতে থাকেন তিনি। 

 


ওই ছাত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন ওই যুবক। বেলা পৌনে দুইটার দিকে গাবতলী বাস টার্মিনালে নেমে যান তিনি। নামার সময় বাসের অন্য এক সহকারীর কাছ থেকে যুবকটির নাম মো. মামুন বলে জানতে পারেন। এ ঘটনায় গতকাল বেলা তিনটার দিকে দারুস সালাম থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে