,

‘নামাজ’ হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর বন্ধনের সেতু

news-image

নামাজ ইসলামের দ্বিতীয় রোকন। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়লে শরীর-মন ভালো থাকে।  মনে প্রশান্তি আসে। অজুর পানি মুখে ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে শরীরের ভেতর-বাইরে এক ধরনের শীতলতা অনুভব হয়। আল কোরআনের ৮২ জায়গায় নামাজের তাগিদ প্রদান করা হয়েছে। নামাজের মাধ্যমে আল্লাহ নানা ধরনের কল্যাণ দান করে থাকেন।
নামাজ সব খারাপ কাজ থেকে দূরে রাখে, নামাজের মাধ্যমে নামাজি আল্লাহর সঙ্গে কথা বলেন। অথচ এ নামাজ সম্পর্কে আমরা উদাসীন। কোরআনে বলা হয়েছে, ‘অতএব দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীর, যারা নিজেদের নামাজ আদায়ে অমনোযোগী!’ (সূরা মাউন ৪,৫) অন্যত্র বলা হয়েছে, ‘তোমরা নামাজের প্রতি যতœবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি এবং বিনীতভাবে দাঁড়াও আল্লাহর উদ্দেশ্যে’ (সূরা বাকারা ২৩৮)।
সূরা মাআরিজের ৩৪ ও ৩৫নং আয়াতে বলা হয়েছে, ‘যারা নিজেদের নামাজের হেফাজত করে, এরাই আল্লাহর জান্নাতে মর্যাদা সহকারে প্রবেশ করবে।’ সূরা মোমিনুনের ১ থেকে ২নং আয়াতে বলা হয়েছে, ‘অবশ্যই সফলকাম হয়েছে মোমিনরা, যারা নিজের নামাজ আদায় করে বিনীতভাবে।’ সূরা নিসার ১৪২নং আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয়ই মোনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, তিনি তাদের ধোঁকায় ফেলে শাস্তি দেন এবং তারা যখন নামাজে দাঁড়ায়, তখন আলস্যভাবে দাঁড়ায়, লোক দেখানোর জন্য, তারা আল্লাহকে অল্পই স্মরণ করে।’
আজানের ধ্বনি কানে আসার সঙ্গে সঙ্গে মোমিনের হৃদয় আলোড়িত হয়ে উঠে। আল্লাহর “িারের আশায় মন আকুল হয়ে যায়। নামাজি যখন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে মসজিদের দিকে ছুটে তখন শয়তান আক্ষেপ করে বলে, নামাজি তোমাকে ধোঁকা দিতে পারলাম না। নামাজ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক অপূর্ব নেয়ামত। অথচ নামাজে আমরা তাড়াহুড়া করি।
মসজিদে সময় দিতে চাই না। মসজিদে যেতে আমাদের ভালো লাগে না। ইমাম যখন নিয়ত বেঁধে সূরা-কেরাত পড়ে রুকুতে চলে যাচ্ছেন। তখন অনেকে দৌড়ে গিয়ে নামাজে দাঁড়াই। জুমার দিনে আমরা অনেকেই দুই রাকাত ফরজ পড়ি। সুন্নত না পড়ে তাড়াহুড়া করে মসজিদ থেকে বেরিয়ে এসে গল্প-গুজবে মেতে উঠি। আমরা সাধারণত দুনিয়াবি কোনো ডাক্তারের চেম্বারে গেলে মোবাইল ফোন বন্ধ রাখি।
কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলার আগে মোবাইল বন্ধ রাখি। প্রশ্ন হলো যিনি আমাদের প্রভু, আমার দুঃখ-যাতনা দূরকারী, আমার রিজিকদাতা, দোজখের আগুন থেকে রেহাই দাতা, যার সঙ্গে নামাজের মাধ্যমে আমি কথা বলি, তার সামনে কীভাবে আমার মোবাইল ফোন বাজতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা