,

দিনাজপুরের কান্তজির মন্দিরে ককটেল বিস্ফোরণ, আহত ৬

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারুল উপজেলার কান্তজির মন্দিরের রাসমেলায় যাত্রা প্যান্ডেলে ককটেল বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- দিনাজপুরের কাশীপুর বীরগঞ্জের উমাকান্ত দাস (২২), লালমনিরহাট জেলার কালীগঞ্জ সদরের সাধন (৩৫) ও রংপুরের বদরগঞ্জ দামকরপুরের মোকাদ্দেস (৩৯)।

 


আহত মিঠু জানান, রাতে রাসমেলার যাত্রা প্যান্ডেলে হঠাৎ কয়েকটি ককটেলের বিস্ফোরিত হয়। এতে ছয়জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ জানান, আহতদের পায়ের বিভিন্ন স্থানে ককটেলের স্প্লিন্টারের আঘাত রয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে