,

গণহত্যা ছিল ক্যালিফোর্নিয়ায় ‘সন্ত্রাসী হামলা’: এফবিআই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নারডিনো শহরে চালানো গণহত্যাকে অবশেষে ‘সন্তাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবি আই। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি। বুধবার ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধীদের জন্য পরিচালিত সেবামূলক একটি সংস্থায় এই বন্দুক হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হন। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরো ১৭ জন।

 

 

এফবিআই’র পরিচালক জেমস কোমে শুক্রবার বলেছেন, এ সংক্রান্ত তদন্তের পর এই তথ্য জানা গেছে যে, হামলাকারী দম্পতি তাশফিন মালিক (২৭)এবং তার স্বামী সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) চরমপন্থি ধারণায় বিশ্বাসী ছিলেন তারা কোনো বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত হয়েই এ হামলা চালিয়েছিলেন। তবে তারা কোনো তিনি কোন জঙ্গি গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তিনি তার নাম উল্লেখ করেননি। এ বিষয়ে এখনো পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলেও এফবিআই পরিচালক জানিয়েছেন।

 

 

বুধবার পুলিশের গুলিতে ওই দম্পতি নিহত হয়েছে। এর আগে এফবিআই’য়ের এক উর্ধ্বতন কর্মকর্তা হামলাকারী ওই দম্পতিকে আইএসের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছিলেন। ওই কর্মকর্তা বলেছিলেন, পাকিস্তানের বংশোদ্ভূত তাশফিন মালিক হামলার একদিন আগে আইএস নেতা আবু বকর বাগদাদির পক্ষে ফেসবুকে পোস্টও দিয়েছিলেন। পরে অবশ্য এফবিআই’র সহকারী আঞ্চলিক পরিচালক ডেভিড বাউডিচ এক সংবাদ সম্মেলনে ওই কর্মকর্তার দাবিকে এড়িয়ে গিয়ে বলেন,‘আমরা এখন এই সন্ত্রাসী হামলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

 

 

তবে এফবিআই’র এ দাবিকে মেনে নিতে পারছেন না ফারুক-তাশফিন দম্পতির স্বজন ও বন্ধুবান্ধবরা। তাদের পারিবারিক অ্যাটর্নি শুক্রবার বলেছেন, ফারুক তেমন মিশুক ছিলেন না এবং তার কেবল গুটিকয়েক বন্ধু ছিল।  অন্যদিকে তার স্ত্রী ছিলেন কোমল ও মৃদুভাষী স্বভাবের এক গৃহকর্ত্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ