,

‘পর্যটন বর্ষে’ টার্গেট দুই হাজার কোটি

news-image

পরতে পরতে সৌন্দর্যের পরশ নিয়ে পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে, অপরূপ প্রাকৃতিক নৈসর্গের আধার বাংলাদেশ। আর এই দেশে অপার সম্ভাবনার খাত পর্যটন। বিশ্ব পরিসংখ্যানেও ফুটে উঠেছে সেই চিত্র।

ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল কাউন্সিল তাদের সর্বশেষ তথ্যে জানিয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে এ খাতে কর্মসংস্থান দুই লাখ থেকে বেড়ে ২২ লাখে দাঁড়িয়েছে। আর আয় হয়েছে প্রায় হাজার কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত ছয় বছরে এই খাত থেকে আয় হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। এসব পরিসংখ্যানে আশান্বিত হয়ে প্রধানমন্ত্রী সম্প্রতি ঘোষণা দিয়েছেন ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে উদযাপন করার। আর যেখান থেকে আয় করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার কোটি টাকা।

তবে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব ও প্রচার-প্রচারণা না থাকায়, এই লক্ষ্যমাত্রা হোঁচট খেতে পারে বলে আশঙ্কা করছেন পর্যটন বিশেষজ্ঞরা।

গত বছর অভ্যন্তরীণ পর্যটক বেড়েছে তার আগের বছরের তুলনায় সাত শতাংশ। দুই শতাংশ বিদেশি পর্যটক বাদে আয়ের একটি বড় অংশ এসেছে এই অভ্যন্তরীণ পর্যটক দিয়েই। অথচ যাদের ওপর নির্ভর করে এগোচ্ছে দেশের পর্যটন শিল্প, সেই অভ্যন্তরীণ পর্যটককে সৌন্দর্যের পিপাসা মেটাতে গিয়ে পড়তে হচ্ছে যোগাযোগসহ  নানা বিড়ম্বনায়। আর নিরাপত্তাহীনতা, যোগাযোগ ও যাতায়াত সমস্যা, স্যানিটারি, বিনোদনের অভাব, অবকাঠামোগত দুর্বলতার পাশাপাশি পর্যটন বর্ষকে সফল করে তোলার লক্ষ্যে, পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তোলাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পর্যটন বিশেষজ্ঞরা।

পর্যটন করপোরেশন বলছে, গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে যেতে বিড়ম্বনা এড়াতে, দ্রুত কিছু পরিকল্পনার বাস্তবায়ন করতে চাইছে সরকার।

সেই সঙ্গে ট্যুরিস্ট পুলিশের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এর আধুনিকায়নের দিকে জোর দেওয়ার তাগিদ দিয়েছে পর্যটন করপোরেশন।

বিস্তারিত দেখুন পর্যটন শিল্প নিয়ে  ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে, 

 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে