,

অসুস্থ বাবাকে রেখে শুটিংয়ের জন্য কলকাতায় নুসরাত

news-image

বিনোদন প্রতিবেদক : কে যেন বলেছিলেন, ‘শিল্পীদের সংসার থাকতে নেই, ব্যক্তিগত জীবন থাকতে নেই!’ কারণ তারাতো বাস করেন অগণিত দর্শক-অনুরাগীর হৃদয়ে। আর তাই তাদের হৃদয়ে ঠাঁই করে নিতে ছাড় দিতে হয় ব্যক্তিগত জীবনের অনেক কিছুই। এই যেমন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার বাবা যখন ডাক্তারের কাঁচির নিচে, ঠিক তখনও তাকে পেশাদারিত্বের খাতিরে বাবাকে ছেড়ে কলকাতায় একটি ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে।

 

 

জানা গেছে, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার বাবা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন সুদূর অস্ট্রেলিয়ায়। এরইমধ্যে তার আজ অপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। অথচ শুটিংয়ের ব্যস্ততা থাকায় একমাত্র মেয়ে হয়েও বাবার এই পরিস্থিতিতে থাকতে পারছেন না মেয়ে নুসরাত। আর এই জন্য তার ক্ষোভও কম নয়। অভিনয়ের যে জীবন তিনি নিজ সিদ্ধান্তে বেছে নিয়েছেন তা বাবার এই দুঃসময়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ ইচ্ছা থাকা সত্বেও তিনি যেতে পারছেন না বাবার কাছে। তবে বাবার এই দুঃসময়ে একা মায়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। বাবার অপারেশনের সময়টাকে ‘বেদনাদায়ক’ বলেও উল্লেখ করে নুসরাত ফারিয়া।

 

 

বাবার অস্ট্রেলিয়া যাওয়া প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, আমরা একসাথেই বেঙ্গালুরুতে হোটেল থেকে বিমান বন্দরে গিয়েছি, এটা ঠিক আছে। কিন্তু দুজনকে দুটি পথ বেছে নিতে হল, এটা কোনোভাবেই ঠিক হয়নি। বাবা অপারেশনের জন্য অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরলেন, আর আমাকে শ্যুটিংয়ের জন্য কলকাতার ফ্লাইট ধরতে হলো। এমন পরিস্থিতিকে বিব্রতকর আখ্যা দিয়ে তিনি মা ও বাবা’র কাছে দুঃখপ্রকাশও করেন।  

 

 

উল্লেখ্য,  কলকাতায় শুরু হয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ এর শুটিং, ছবিটি পরিচালনা করছেন ‘দেশা’ খ্যাত নির্মাতা সৈকত নাসির। ছবিটিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক ওম।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা