,

গোল ডটকমের সর্বকালের সেরা মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই ক্যারিয়ারের চতুর্থবারের মতো গোল ডটকমের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন আর্জেন্টিনার বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। এক সপ্তাহ পর দিয়েগো ম্যারাডোনা ও পেলের মতো কিংবদন্তী তারকার পেছনে ফেলে গোল ডটকমের সর্বকালের সেরা তারকা নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

অন্য সব প্রতিদ্বন্দ্বিকে যোজন-যোজন ব্যবধানে পেছনে ফেলে মেসি গোল ডটকমের সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। মোট ১ লাখ ৩ হাজার ৬১১ ভোটারের মধ্যে প্রায় ৫২ শতাংশ মেসিকে সর্বকালের সেরা হিসেবে ভোট দেন। মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ ১১ শতাংশ ভোট পান।

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে একক নৈপূণ্যে বিশ্বকাপ জেতানো দিয়েগো ম্যারাডোনা তৃতীয় সর্বোচ্চ ভোট পান। ফুটবল-ঈশ্বর পান ৮ শতাংশ ভোট।

ফুটবল কিংবদন্তী, ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী সদস্য কালো মানিক পেলে ৭ শতাংশ ভোট পেয়ে চতুর্থ এবং ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী নায়ক জিনেদিন জিদান ৬ শতাংশ ভোট পেয়ে পঞ্চম নির্বাচিত হন।

 

এছাড়া ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী নায়ক ৪ শতাংশ, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তী তারকা জর্জ বেস্ট ২ শতাংশ, ইতালির সাবেক কিংবদন্তী তারকা রবার্তো ব্যাগিও ২ শতাংশ, রিয়াল মাদ্রিদের সাবেক গোলমেশিন ডি স্টেফানো ১ শতাংশ এবং জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফ্রেঞ্চ বেকেনবাওয়ার ১ শতাং ভোট পেয়ে শীর্ষ দশে জায়গা করে নেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা