,

চলন্ত বাসে ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি

news-image

ঢাকা: চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়বস্তু জানিয়ে ওই ছাত্রী রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলাও করেছেন। এতে আসামি করা হয়েছে ওই বাসের চালকের সহকারীকে। সহকারীর নাম বলা হয়েছে মামুন।   

থানা সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রী শুক্রবার দুপুরে মানিকগঞ্জ থেকে ঢাকা আসছিলেন। বাসে যাত্রী সংখ্যাও খুব বেশি ছিল না। ওই ছাত্রী একাই একটি আসনে বসে ছিলেন। যাত্রার এক পর্যায়ে চালকের সহকারী ছাত্রীর পাশে এসে বসে বিভিন্ন অশ্লীল আচরণ করতে শুরু করেন। 

ছাত্রীটি এর প্রতিবাদ করলে হেলপার তাকে বাস থেকে নামিয়ে দেয়ার চেষ্টা করেন। পরে বাসের অন্য যাত্রীদের হস্তক্ষেপে তাকে বাস থেকে নামাতে ব্যর্থ হন ওই সহকারী। 

বাসটি ঢাকায় পৌঁছালে ওই ছাত্রী সরাসরি চলে যান দারুস সালাম থানায়। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের বিষয়টি অবগত করে তিনি মামলা করেন। মামলায় ওই হেলপারের নাম মামুন বলে উল্লেখ করেন তিনি।

দারুস সালাম থানার এসআই খাদিজাতুজ শায়লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই বাসটি সেখান থেকে চলে যায়। বাস এবং হেলপারকে আটক করতে অভিযান চলছে বলে জানান  তিনি। রা

রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বাস কিংবা ওই হেলপারকে আটক করতে পারেনি।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা